বাংলাদেশ পুলিশের দুই অতিরিক্ত পুলিশ সুপারকে (এএসপি) বদলি ও পদায়ন করা হয়েছে। তাদের মধ্যে একজনকে গোপালগঞ্জে এবং অপরজনকে চুয়াডাঙ্গায় পদায়ন করা হয়েছে।
Manual8 Ad Code
রোববার (২২ নভেম্বর) পুলিশ হেডকোয়ার্টার্সের পার্সোনেল ম্যানেজমেন্ট-১ শাখার অতিরিক্ত ডিআইজি রায়হান উদ্দিন খানের সই করা পৃথক দুটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
Manual1 Ad Code
প্রজ্ঞাপন অনুযায়ী, খাগড়াছড়ির এপিবিএন ও বিশেষায়িত ট্রেনিং সেন্টারে কর্মরত অতিরিক্ত পুলিশ সুপার মো. হেলাল উদ্দিন ভূঁইয়াকে গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।
অন্যদিকে, পুলিশ হেডকোয়ার্টার্সে কর্মরত অতিরিক্ত পুলিশ সুপার কানিজ ফাতেমাকে চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে বদলি ও পদায়ন করা হয়েছে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, বদলি হওয়া দুই কর্মকর্তাকে আগামী ২৩ নভেম্বরের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে।