আজ , ,

গোপালগঞ্জে নতুন করে ৭ প্লাটুন আনসার মোতায়েন, সাত জেলায় দায়িত্বে ৪৯ প্লাটুন

editor
প্রকাশিত November 21, 2026, 07:09 PM

Manual1 Ad Code

অনলাইন ডেস্ক

Manual3 Ad Code

দেশের সাত জেলায় জননিরাপত্তা ও গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তায় ৪৯ প্লাটুন আনসার ব্যাটালিয়ন মোতায়েন করা হয়েছে। এর মধ্যে গোপালগঞ্জে নতুন করে সাত প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে। এ নিয়ে জেলাটিতে মোট ১৫ প্লাটুন আনসার সদস্য দায়িত্ব পালন করছেন।

শনিবার (২১ নভেম্বর) বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর গণসংযোগ কর্মকর্তা সহকারী পরিচালক মো. নাজমুস সাকিব এ তথ্য জানান।

তিনি জানান, গোপালগঞ্জ ছাড়াও গাজীপুরে ১৩ প্লাটুন, ফরিদপুরে পাঁচ প্লাটুন, নারায়ণগঞ্জে চার প্লাটুন, খুলনায় চার প্লাটুন, মাদারীপুরে চার প্লাটুন এবং শরীয়তপুরে চার প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েন রয়েছেন।

Manual5 Ad Code

আইনশৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা নিশ্চিত করা, গুরুত্বপূর্ণ স্থাপনা ও রাষ্ট্রীয় সম্পদ সুরক্ষা, মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখা এবং শিল্পাঞ্চলে উৎপাদন কার্যক্রম নির্বিঘ্ন রাখতে এসব সদস্য দায়িত্ব পালন করছেন।

Manual4 Ad Code

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর গণসংযোগ কর্মকর্তা সহকারী পরিচালক মো. নাজমুস সাকিব আরও বলেন, আনসার সদস্যরা নিয়মিত টহল, স্থির নিরাপত্তা দায়িত্ব ও মোবাইল মুভমেন্টের মাধ্যমে গুরুত্বপূর্ণ স্থাপনা, জনসমাগমস্থল এবং কৌশলগত পয়েন্টে নজরদারি করছেন। সম্ভাব্য অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় তাদের সতর্ক অবস্থানে রাখা হয়েছে।

সংশ্লিষ্ট রেঞ্জ উপমহাপরিচালক, জেলা কমান্ড্যান্ট ও ব্যাটালিয়ন অধিনায়কদের তত্ত্বাবধানে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

 

Manual6 Ad Code