স্যামসাং ফোনের বিশেষ সুবিধা, প্রতি মাসে খালি হবে ৫ জিবি স্টোরেজ
স্যামসাং ফোনের বিশেষ সুবিধা, প্রতি মাসে খালি হবে ৫ জিবি স্টোরেজ
editor
প্রকাশিত November 23, 2026, 11:06 PM
Manual2 Ad Code
তথ্যপ্রযুক্তি ডেস্ক
Manual2 Ad Code
স্মার্টফোনে নিয়মিত ছবি তোলা, স্ক্রিনশট নেওয়া ও বিভিন্ন ফাইল ডাউনলোডের কারণে অল্প সময়ের ব্যবধানেই ফোনের স্টোরেজ পূর্ণ হয়ে যায়। বিশেষ করে কম স্টোরেজ ভ্যারিয়েন্টের ফোনে ব্যবহারকারীর অজান্তেই খালি জায়গা দ্রুত ফুরিয়ে যায়। তবে স্যামসাং গ্যালাক্সি ফোনে থাকা বিল্ট-ইন ‘ডিভাইস কেয়ার’ সুবিধা ব্যবহার করে অপ্রয়োজনীয় ফাইল শনাক্ত ও মুছে ফেলা সম্ভব। এমনকি নির্দিষ্ট সময় পরপর স্টোরেজ পরিষ্কারের রিমাইন্ডারও চালু করা সম্ভব, যা নিয়মিত অনুসরণ করলে প্রতি মাসে প্রায় ৫ জিবি পর্যন্ত জায়গা খালি করা যেতে পারে।
অ্যাপের শর্টকাট চালু করবেন যেভাবে
Manual4 Ad Code
স্যামসাংয়ের ওয়ান ইউআইতে বিল্ট-ইন সুবিধা হিসেবে থাকে এই ডিভাইস কেয়ার অ্যাপটি। তবে এটি সাধারণত ফোনের অ্যাপ তালিকায় আলাদা আইকন হিসেবে দেখা যায় না। তাই প্রথমে সেটির শর্টকাট চালু করতে হবে।
এ জন্য ফোনের সেটিংসে গিয়ে ‘ডিভাইস কেয়ার’নির্বাচন করতে হবে। এরপর ওপরের ডান দিকে থাকা তিন ডট মেনুতে ট্যাপ করে আবার সেটিংস অপশনে যেতে হবে। সেখানে শো ডিভাইস কেয়ার অন অ্যাপস স্ক্রিন অপশনটি চালু করলেই অ্যাপ তালিকায় ডিভাইস কেয়ারের আইকন দেখা যাবে। এরপর চাইলে সরাসরি অ্যাপটি খুলে স্টোরেজ ব্যবস্থাপনা করা যাবে।
প্রথমে ডিভাইস কেয়ার অ্যাপ খুলে স্টোরেজ অপশনে যেতে হবে। সেখানে ফোনে কোন ধরনের ফাইল কতটুকু জায়গা দখল করে আছে, তার হিসাব দেখা যাবে। পাশাপাশি অপ্রয়োজনীয় ফাইল খুঁজে মুছে ফেলার জন্য কয়েকটি বিভাগও থাকবে।
এখানে ডুপ্লিকেট ফাইলস অপশন থেকে একই ফাইলের একাধিক কপি শনাক্ত করে অপ্রয়োজনীয় কপিগুলো মুছে ফেলা যাবে। লার্জ ফাইলস বিভাগে বড় আকারের ভিডিও, ডাউনলোড করা ফাইল কিংবা অন্যান্য তথ্য দেখা যাবে। এ ছাড়া দীর্ঘদিন যাবৎ অব্যবহৃত অ্যাপ, পুরোনো স্ক্রিনশট এবং অপ্রয়োজনীয় অডিও ফাইলও পর্যালোচনা করে মুছে ফেলা যাবে।
Manual6 Ad Code
বিশেষভাবে খেয়াল রাখতে হবে রিসাইকেল বিন বিভাগে। ফোন থেকে কোনও ছবি বা ফাইল মুছে ফেললেও সেগুলো সঙ্গে সঙ্গে স্থায়ীভাবে মুছে যায় না। ডিলিট করা ফাইলগুলো সাময়িকভাবে রিসাইকেল বিনে জমা থাকে। এই ফাইলগুলোও ফোনের স্টোরেজের জায়গা দখল করে রাখতে পারে। প্রয়োজনীয় ফাইল অন্য কোথাও সংরক্ষণ করে রিসাইকেল বিন খালি করলে অতিরিক্ত জায়গা পাওয়া যাবে।
এখন হোয়াটসঅ্যাপ গ্রুপে একসঙ্গে যুক্ত করা যাবে ১ হাজার ৫০০ সদস্যএখন হোয়াটসঅ্যাপ গ্রুপে একসঙ্গে যুক্ত করা যাবে ১ হাজার ৫০০ সদস্য
প্রতি মাসে স্টোরেজ পরিষ্কারের রিমাইন্ডার চালু
Manual7 Ad Code
নিয়মিত স্টোরেজ পরিষ্কারের কথা মনে রাখতে স্যামসাংয়ের মোডস অ্যান্ড রুটিনস অ্যাপ ব্যবহার করা যায়। অ্যাপটি খুলে নতুন রুটিন তৈরি করতে হবে। এরপর শর্ত বা ইফ অংশে স্পেসিফিক টাইম নির্বাচন করে মাসের প্রথম দিন ও একটি নির্দিষ্ট সময় ঠিক করতে হবে।
এরপর দেন অংশে শো কাস্টম নোটিফিকেশন নির্বাচন করে নোটিফিকেশনের শিরোনাম ও বার্তা লিখতে হবে। চাইলে রিড দিস নোটিফিকেশন অ্যালাউড অপশন চালু করলে নির্ধারিত সময়ে ফোনে রিমাইন্ডারটি সজোরে পড়ে শোনানো হবে। এভাবে প্রতি মাসে একবার স্টোরেজ পরীক্ষা ও অপ্রয়োজনীয় ফাইল মুছে ফেলার অভ্যাস গড়ে তোলা সম্ভব।