স্মার্টফোন এখন দৈনন্দিন জীবনের অপরিহার্য অংশ। আর এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় যোগাযোগমাধ্যমগুলোর একটি হলো হোয়াটসঅ্যাপ। ব্যক্তিগত আলাপচারিতা থেকে শুরু করে অফিসের মিটিং কিংবা গুরুত্বপূর্ণ তথ্য আদান-প্রদানে নিয়মিত ব্যবহার হচ্ছে এই অ্যাপ। কখনও কখনও প্রয়োজনীয় কোনো কথোপকথন সংরক্ষণ করে রাখার দরকার পড়ে।
Manual4 Ad Code
বিশেষ করে গুরুত্বপূর্ণ আলোচনা বা নির্দেশনা পরবর্তীতে যাচাই করার জন্য কল রেকর্ড রাখা হয়ে ওঠে জরুরি। এমন পরিস্থিতিতেই সামনে আসে হোয়াটসঅ্যাপ কল রেকর্ড করার পদ্ধতি ও প্রয়োজনীয়তা।
যদিও হোয়াটসঅ্যাপে সরাসরি কল রেকর্ডিংয়ের কোনো অফিসিয়াল ফিচার নেই, তবুও কিছু সহজ কৌশল ব্যবহার করে অ্যান্ড্রয়েড ও আইফোন-দুই ধরনের ডিভাইসেই কল রেকর্ড করা সম্ভব।
অ্যান্ড্রয়েড ফোনে যেভাবে হোয়াটসঅ্যাপ কল রেকর্ড করবেন
Manual5 Ad Code
অ্যান্ড্রয়েড স্মার্টফোনে সাধারণত বিল্ট-ইন স্ক্রিন রেকর্ডার সুবিধা থাকে। এই ফিচার ব্যবহার করেই হোয়াটসঅ্যাপ কল রেকর্ড করা যায়।
প্রথমে ফোনের স্ক্রিন রেকর্ডার চালু করুন এবং রেকর্ড অডিও বা ইন্টারনাল অডিও অপশন অন আছে কি না নিশ্চিত করুন। এরপর হোয়াটসঅ্যাপ কল শুরু করুন। কল শেষ হলে রেকর্ডিংটি স্বয়ংক্রিয়ভাবে গ্যালারিতে সংরক্ষণ হয়ে যাবে।
Manual1 Ad Code
তবে কিছু ফোনে নিরাপত্তাজনিত কারণে ইন্টারনাল অডিও রেকর্ড হয় না। সেক্ষেত্রে স্পিকার মোড চালু করে কল রেকর্ড করতে হতে পারে।
থার্ড পার্টি অ্যাপ ব্যবহারে সতর্কতা জরুরি
যদি ফোনের নিজস্ব স্ক্রিন রেকর্ডার কাজ না করে, তাহলে প্লেস্টোর-এ থাকা বিভিন্ন থার্ড পার্টি অ্যাপ ব্যবহার করা যেতে পারে। এসব অ্যাপ স্ক্রিনের পাশাপাশি অডিও রেকর্ড করার সুবিধাও দেয়।
তবে যে কোনো অ্যাপ ডাউনলোডের আগে অবশ্যই তার রিভিউ, প্রাইভেসি পলিসি ও পারমিশন যাচাই করা উচিত। কারণ কিছু ভুয়া অ্যাপ ব্যক্তিগত তথ্য চুরি করতে পারে।
আইফোনে হোয়াটসঅ্যাপ কল রেকর্ড করা তুলনামূলক কঠিন
অ্যাপলের কঠোর নিরাপত্তানীতির কারণে আইফোনে সরাসরি হোয়াটসঅ্যাপ কল রেকর্ড করা সহজ নয়। আইওএস-এ কোনো বিল্ট-ইন কল রেকর্ডিং ফিচারও নেই। তবে অনেক ব্যবহারকারী ম্যাকবুকের সাহায্যে কল রেকর্ড করেন। এছাড়া অন্য একটি ডিভাইস ব্যবহার করে স্পিকার মোডে কথোপকথন রেকর্ড করার পদ্ধতিও প্রচলিত। যদিও এতে অডিওর মান কিছুটা কমে যেতে পারে।
অনুমতি ছাড়া কল রেকর্ড করা আইনগত ঝুঁকি তৈরি করতে পারে
যে কোনো ব্যক্তির কল রেকর্ড করার আগে তার অনুমতি নেওয়া গুরুত্বপূর্ণ। বিশ্বের বিভিন্ন দেশে অনুমতি ছাড়া কল রেকর্ড করা আইনত দণ্ডনীয় অপরাধ হিসেবে বিবেচিত হয়। তাই প্রয়োজন ছাড়া গোপনে কল রেকর্ড করা থেকে বিরত থাকা উচিত।
রেকর্ড করা ফাইল নিরাপদে রাখুন
Manual5 Ad Code
কল রেকর্ডিংয়ে ব্যক্তিগত ও সংবেদনশীল তথ্য থাকতে পারে। তাই এসব ফাইল নিরাপদ স্থানে সংরক্ষণ করা জরুরি। প্রয়োজনে পাসওয়ার্ড বা এনক্রিপশন ব্যবহার করা যেতে পারে, যাতে অন্য কেউ অপব্যবহার করতে না পারে।সুএ:ইত্তেফাক