আজ মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

হোয়াটসঅ্যাপে চালু হচ্ছে ইউজারনেম সুবিধা, নম্বর শেয়ার না করেও করা যাবে যোগাযোগ

editor
প্রকাশিত জুন ৩০, ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ণ
হোয়াটসঅ্যাপে চালু হচ্ছে ইউজারনেম সুবিধা, নম্বর শেয়ার না করেও করা যাবে যোগাযোগ

Manual3 Ad Code

অনলাইন ডেস্ক

পরিবার, বন্ধু বা ব্যবসায়িক যোগাযোগের জন্য মেটার মালিকানাধীন মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের আর ফোন নম্বর শেয়ার করতে হবে না।

হোয়াটসঅ্যাপের এক বিবৃতির বরাতে সোমবার এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।

Manual3 Ad Code

হোয়াটসঅ্যাপ জানিয়েছে, ব্যবহারকারীরা এখন অন্যদের সঙ্গে শেয়ার করার জন্য একটি স্বতন্ত্র ইউজারনেম বেছে নিতে পারবেন। এই উদ্যোগের লক্ষ্য ব্যবহারকারীদের ফোন নম্বরের গোপনীয়তা আরও সুরক্ষিত করা।

Manual5 Ad Code

কোম্পানিটি জানায়, ফোন নম্বরে প্রবেশাধিকার সীমিত করা হলে বড় কোনো গ্রুপ চ্যাটে যুক্ত হওয়ার সময় বা কোনো ব্যক্তি কিংবা প্রতিষ্ঠানের সঙ্গে প্রথমবার যোগাযোগের ক্ষেত্রে নম্বর স্বয়ংক্রিয়ভাবে শেয়ার হবে না।

মেটা জানিয়েছে, এ সুবিধার জন্য কোনো পাবলিক ডিরেক্টরি থাকবে না এবং ইউজারনেমের কোনো পরামর্শও দেখানো হবে না। ফলে কারও সঙ্গে যোগাযোগ করতে হলে তার সঠিক ইউজারনেম জানতে হবে।

মেটার দাবি অনুযায়ী, হোয়াটসঅ্যাপের ব্যবহারকারী এখন ৩০০ কোটিরও বেশি। ফলে অনেকের পছন্দের প্রথম ইউজারনেমটি নাও পাওয়া যেতে পারে।

কোম্পানিটি জানিয়েছে, আগামী কয়েক মাসের মধ্যে ধাপে ধাপে বিশ্বজুড়ে ইউজারনেম সংরক্ষণের সুবিধা চালু করা হবে। প্রতিটি দেশে এ সুবিধা চালুর সময় ব্যবহারকারীদের জানিয়ে দেওয়া হবে।

Manual5 Ad Code

এদিকে কনটেন্ট নির্মাতা, ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠান এবং বিভিন্ন সংগঠন ফেসবুক বা ইনস্টাগ্রামে ব্যবহৃত নিজেদের বিদ্যমান ইউজারনেম হোয়াটসঅ্যাপেও ব্যবহার করতে পারবে।

 

Manual4 Ad Code