আজ , ,

রাজধানীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে হত্যা

editor
প্রকাশিত November 27, 2026, 01:00 PM
রাজধানীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে হত্যা

Manual5 Ad Code

অনলাইন ডেস্ক

Manual1 Ad Code

রাজধানীর ওয়ারী এলাকায় একটি আবাসিক হোটেলে ঢুকে হোটেল ম্যানেজার নাঈমুর রহমানকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় হোটেলের জেনারেল ম্যানেজার ও এক কর্মচারীও গুরুতর আহত হয়েছেন। পূর্বশত্রুতার জেরে এই ঘটনা ঘটেছে বলে ধারণা পুলিশের।

Manual5 Ad Code

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দিবাগত মধ্য রাতে জয়কালী মন্দির সংলগ্ন ওসমানী ইন্টারন্যাশনাল আবাসিক হোটেলে ঘটে এ ঘটনা।

Manual4 Ad Code

ওয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান জানান, রাত ২টার দিকে দেশীয় অস্ত্র নিয়ে দুই ব্যক্তি হোটেলে ঢুকে ম্যানেজার নাঈমুর রহমানকে এলোপাতাড়ি কোপাতে থাকে। তার চিৎকার শুনে এগিয়ে গেলে হোটেলের জেনারেল ম্যানেজার আব্দুর রাজ্জাক ও কর্মচারী হাসানকেও কুপিয়ে আহত করে হামলাকারীরা পালিয়ে যায়।

পরে তিন জনকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক নাঈমুর রহমানকে মৃত ঘোষণা করেন। আহত দুজনকে প্রাথমিক চিকিৎসা শেষে শ্যামলীর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে একজন মুরগী ব্যবসায়ী ও তার ছেলে এ হামলায় জড়িত। তবে কী নিয়ে বিরোধ, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার তদন্ত চলছে। সেই সঙ্গে জড়িতদের আটকের চেষ্টা চলছে।

Manual2 Ad Code