আজ , ,

পানিসম্পদমন্ত্রী; গঙ্গার পানি চুক্তি নিয়ে দুবার চিঠি দিলেও উত্তর দেয়নি ভারত

editor
প্রকাশিত November 26, 2026, 08:37 PM
পানিসম্পদমন্ত্রী; গঙ্গার পানি চুক্তি নিয়ে দুবার চিঠি দিলেও উত্তর দেয়নি ভারত

Manual8 Ad Code

অনলাইন ডেস্ক

গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়ন ও এ-সংক্রান্ত বিষয়ে ভারত সরকারের কাছে দুটি চিঠি পাঠানো হলেও এখন পর্যন্ত কোনো সাড়া পাওয়া যায়নি বলে জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।

Manual6 Ad Code

তিনি বলেন, আগামী ১২ ডিসেম্বর এই চুক্তির মেয়াদ শেষ হতে যাচ্ছে। বিষয়টি সমাধানে ভারতকে নতুন করে উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

Manual5 Ad Code

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাজধানীর পানি ভবনে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী ইউনিয়ন আয়োজিত এক আলোচনা সভা ও বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, আমরা প্রতিবেশী দেশের কাছে গঙ্গার চুক্তি নিয়ে দুটি চিঠি পাঠিয়েছি। তারা একটি চিঠির কোনো উত্তর দেয়নি। আমি ব্যক্তিগতভাবেও একটি চিঠি পাঠিয়েছিলাম, কিন্তু এখন পর্যন্ত কোনো জবাব পাইনি।

Manual7 Ad Code

ভারত সরকারের প্রতি বন্ধুত্বের বার্তা দিয়ে মন্ত্রী বলেন, বাংলাদেশ আশা করে, প্রতিবেশী দেশটি কোনো বিশেষ ব্যক্তির সঙ্গে নয়, বরং বাংলাদেশের সামগ্রিক জনগণের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখবে। ভারত বন্ধুত্বের মনোভাবের পরিচয় দেবে এবং গঙ্গার পানি বণ্টন ইস্যু সমাধানে যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে, এমনটাই প্রত্যাশা সরকারের।

বিএনপির যুগ্ম মহাসচিব আরও জানান, এ বিষয়ে ইতোমধ্যে একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে। তবে ভারতের উত্তরের অপেক্ষায় হাত গুটিয়ে বসে নেই বাংলাদেশ। পানি সংরক্ষণ এবং উৎপাদন ও উন্নয়ন বৃদ্ধির জন্য সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। এর অংশ হিসেবে পানি ধরে রাখতে ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখনন করা হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, পানি সংরক্ষণের জন্য পদ্মা ব্যারাজ প্রকল্প এবং উৎপাদন বাড়াতে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ চলছে।

আওয়ামী লীগ সরকারের বিগত আমলের প্রসঙ্গ টেনে মন্ত্রী বলেন, পূর্ববর্তী ফ্যাসিবাদের আমলের হত্যা, গুম, ছাত্র-শিশুদের হত্যা, রাজনৈতিক কর্মীদের ওপর হামলা, দুর্নীতি ও লুটপাটের সঙ্গে জড়িত কোনো ব্যক্তির ওপর ভিত্তি করে ভারতের সঙ্গে সম্পর্ক রাখা উচিত নয়।

সীমান্তে ‘ষড়যন্ত্র ও অবন্ধুত্বপূর্ণ আচরণ’ বন্ধের আহ্বান জানিয়ে তিনি বলেন, এ ধরনের যেকোনো অপচেষ্টা শক্ত হাতে প্রতিহত করা হবে।

ভারতের হাইকমিশনারের সঙ্গে বৈঠকের কথা উল্লেখ করে এ্যানি জানান, তারা ইতোমধ্যে ভারতীয় হাইকমিশনারের সঙ্গে কথা বলেছেন এবং তাকে আমন্ত্রণ জানিয়েছেন।

হাইকমিশনার সাক্ষাৎ করে নানা আশ্বাস দিলেও দৃশ্যমান কোনো অগ্রগতি বা ফল এখনো দেখা যায়নি। ভারত সঠিক সিদ্ধান্ত নেবে এবং নতুন বন্ধুত্বের মধ্য দিয়ে বাংলাদেশের সঙ্গে শক্তিশালী সম্পর্ক বজায় রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

Manual4 Ad Code