আজ , ,

কুষ্টিয়ায় জজের বাসভবনে ককটেল নিক্ষেপ ও গ্রামীণ ব্যাংকে হামলা

editor
প্রকাশিত November 29, 2026, 10:11 PM
কুষ্টিয়ায় জজের বাসভবনে ককটেল নিক্ষেপ ও গ্রামীণ ব্যাংকে হামলা

Manual5 Ad Code

শরিফুল হক পপি, কুষ্টিয়া

কুষ্টিয়ায় জেলা ও দায়রা জজের সরকারি বাসভবন লক্ষ্য করে ককটেল নিক্ষেপ এবং মিরপুর উপজেলায় গ্রামীণ ব্যাংকের ফুলবাড়িয়া শাখা লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এতে হতাহতের কোন খবর পাওয়া যায়নি।

শনিবার (২৮ নভেম্বর) দিবাগত রাতে এসব ঘটনা ঘটে।

Manual3 Ad Code

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে কুষ্টিয়া শহরের মজমপুর এলাকার দাদাপুর সড়কে অবস্থিত জেলা ও দায়রা জজ এনায়েত কবীর সরকারের সরকারি বাসভবন লক্ষ্য করে একটি ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। একই রাতে আনুমানিক ২টা ২৫ মিনিটে কুষ্টিয়ার মিরপুর পৌরসভার টিঅ্যান্ডটি সড়কে অবস্থিত গ্রামীণ ব্যাংকের ফুলবাড়িয়া শাঁখা লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা।

জেলা জজের নাজির মিজানুর রহমান জানান, মোটরসাইকেলে আসা কয়েকজন দুর্বৃত্ত প্রধান সড়ক থেকে বাসভবন লক্ষ্য করে ককটেল ছুড়ে মারে। এটি জেলা জজের নিজ কক্ষের সামনে বিকট শব্দে বিস্ফোরিত হয়। এ সময় বাসভবনের নিরাপত্তার দায়িত্বে থাকা চার পুলিশ সদস্য বাইরে বেরিয়ে এলে হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়। বিস্ফোরণের শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লেও কেউ হতাহত হননি।

Manual8 Ad Code

এদিকে মিরপুরে গ্রামীণ ব্যাংকে হামলার ঘটনায় ফুলবাড়িয়া শাখার ব্যবস্থাপক রেকনুজ্জামান আমিন বলেন, দুর্বৃত্তরা ব্যাংক ভবন লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করে। এ ঘটনায় থানায় অভিযোগ দেওয়ার প্রক্রিয়া চলছে।

Manual6 Ad Code

মিরপুর থানার ওসি শহিদুল ইসলাম জানান, গ্রামীণ ব্যাংকে হামলার ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। এ ছাড়া উভয় ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Manual1 Ad Code

কুষ্টিয়া মডেল থানার ওসি মোহাম্মদ জাকির হোসেন জানান, জেলা জজের বাসভবন লক্ষ্য করে ককটেল নিক্ষেপের ঘটনায় ওই এলাকায় পুলিশের টহল জোরদার করা হয়েছে।