কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের ভগ্নিপতি সেলিম আকতার চৌধুরীকে চট্টগ্রাম নগর থেকে আটক করেছে পুলিশ।
রবিবার (২৯ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে নগরের দক্ষিণ খুলশী আবাসিক এলাকার একটি বাসা থেকে তাকে আটক করা হয়।
Manual3 Ad Code
সেলিম আকতার নগর আওয়ামী লীগের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ছিলেন। চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক প্রধান স্বাস্থ্য কর্মকর্তা হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তিনি প্রয়াত সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীর জামাতা।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান। তিনি বলেন, ‘আজ রাতে গোপন তথ্যের ভিত্তিতে দক্ষিণ খুলশী আবাসিক এলাকার ওই বাসা থেকে সেলিম আকতারকে আটক করা হয়েছে।
Manual6 Ad Code
বাসাটিতে মহিবুল হাসানের পরিবারের আরও সদস্য থাকতে পারেন বলে তথ্য রয়েছে পুলিশের কাছে। এ ছাড়া সেখানে নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনা হচ্ছিল বলে তথ্য পাওয়া গেছে। এ কারণে পুরো বাসায় তল্লাশি চালানো হচ্ছে। এখনও আমাদের অভিযান শেষ হয়নি।’ সুএ:বাংলা ট্রিবিউন