আজ সোমবার, ২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

মৌলভীবাজারে কবি সৌমিত্র দেব টিটু এর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন: বিভিন্ন মহলের শোক প্রকাশ

editor
প্রকাশিত এপ্রিল ১৬, ২০২৫, ০৭:০৫ অপরাহ্ণ
মৌলভীবাজারে কবি সৌমিত্র দেব টিটু এর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন: বিভিন্ন মহলের শোক প্রকাশ

Manual3 Ad Code

সালেহ আহমদ (স’লিপক):

মৌলভীবাজারে অনলাইন নিউজ পোর্টাল রেড টাইমস ডট কমের সম্পাদক ও প্রকাশক, বিশিষ্ট গবেষক, রাজনীতিবিদ, সাহিত্য্যিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, আশির দশকের শক্তিমান কবি সৌমিত্র দেব টিটু এর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছে। তিনি দীর্ঘদিন ধরে এ্যাজমাজনিত শ্বাসকষ্টে ভোগছিলেন।

Manual8 Ad Code

মঙ্গলবার (১৫ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় হঠাৎ তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে স্ত্রী পলা দেব ঢাকাস্থ কুর্মিটোলা হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৫৪ বছর। তিনি স্ত্রী, একমাত্র ছেলে সহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। কবির নিথর দেহ জন্মশহর মৌলভীবাজার নিয়ে আসা হলে মৌলভীবাজার জেলায় এক শোকের ছায়া নেমে আসে। অন্ত্যেষ্টিক্রিয়া পূর্ব সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় শহীদ মিনার সংলগ্ন মরদেহ রাখা হলে কবি, শিল্পী ও সংস্কৃতিকর্মী সহ বিভিন্ন সংগঠন ও শ্রেণীপেশার লোকজন শোক ও শ্রদ্ধা জ্ঞাপন করেন। পরে সন্ধ্যা সাড়ে ৮টায় মৌলভীবাজার শহরের সৈয়ারপুর শ্বশানঘাটে তাঁর অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হয়।

Manual6 Ad Code

কবি সৌমিত্র দেব টিটু এর প্রয়ানে গভীর শোক, বিদেহী আত্মার শান্তি কামনা ও শোক-সন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন জালালাবাদ এসোসিয়েশন ঢাকার সভাপতি সিএম কয়েস সামি, সাধারণ সম্পাদক আনোয়ার চৌধুরী, জালালাবাদ জার্নালিষ্ট এসোোসিয়েশন ঢাকার সভাপতি আজাদ কবির, সাধারণ সম্পাদক আনহার সমশাদ, জালালাবাদ এসোসিয়েশন কুয়েতের সভাপতি আব্দুল হাই মামুন, সাধারণ সম্পাদক মুরাদুল হক চৌধুরী, বাংলাদেশ অনলাইন মিডিয়া এসোসিয়েশন এর সভাপতি শরীফুল ইসলাম খান ডলার, সাধারণ সম্পাদক সাদাত স্বপন, সিলেট ভয়েস এর সম্পাদক সেলিনা চৌধুরী, বাংলাদেশ পোয়েটস ক্লাব চেয়ারম্যান কবি মোস্তাফিজুর রহমান চৌধুরী, মৌলভীবাজার জেলা শাখার উপদেষ্টা গবেষক কবি ড. সৈয়দ মাসুম, সভাপতি কবি সালেহ আহমদ (স’লিপক), সহ-সভাপতি কবি রিপন কান্তি ধর রূপক, কবি শামীমা রিতু, সাধারণ সম্পাদক কবি সৈয়দ আহমেদ জাবের, সহ-সাধারণ সম্পাদক ছড়াশিল্পী মিনারা আজমী, দৈনিক মৌমাছি কন্ঠ পত্রিকার সম্পাদক ও প্রকাশক শেখ সিরাজুল ইসলাম সিরাজ, সাপ্তাহিক পূর্বদিক পত্রিকার সম্পাদক কবি মুজাহিদ আহমদ, সাংবাদিক জাফর ইকবাল, সাংবাদিক কবি আহমদ আফরোজ, সাংবাদিক এসএম মেহেদী হাসান, কবি পুলক কান্তি ধর, কবি জয়নাল আবেদীন জুয়েল প্রমুখ।

Manual2 Ad Code

এছাড়াও বাংলাদেশ পোয়েটস ক্লাব কেন্দ্রীয় ও জেলা কমিটি, মৌলভীবাজার জেলা সাংবাদিক ইউনিয়ন এমজেইউজে (রেজি নং মৌল-০৩৮), মৌলভীবাজার প্রেসক্লাব, মৌলভীবাজার জেলা সাংবাদিক ফোরাম, দৈনিক মৌমাছি কন্ঠ পত্রিকা পরিবারবর্গ, সাপ্তাহিক পূর্বদিক পত্রিকা পরিবারবর্গ, সাপ্তাহিক দেশপক্ষ পত্রিকা পরিবারবর্গ, অনলাইন নিউজ পোর্টাল অ্যাসোসিয়েশন, জালালাবাদ জার্নালিষ্ট এসোসিয়েশন ঢাকা, লীলা নাগ স্মৃতি পরিষদ, জালালাবাদ এসোসিয়েশন ঢাকা, বাংলাদেশের ওয়ার্কাস পার্টি, ছাত্র ইউনিয়ন, অনলাইন নিউজ পোর্টাল রেড টাইমস ডট কম পরিবারবর্গ সহ স্থানীয় এবং জাতীয়পর্যায়ের কবি, সাহিত্যিক, সাংবাদিক ও সংস্কৃতিকর্মীরা কবি সৌমিত্র দেব টিটু এর প্রয়ানে বিদেহী আত্মার শান্তি কামনা ও শোক-সন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে শোক প্রকাশ করেছেন।

কবি সৌমিত্র দেব টিটু এর নিকটাত্মীয় সাংবাদিক কপিল দেব বলেন, ভাবতেই কান্না পাচ্ছে সৌমিত্র দাদা আর বেঁচে নেই। তিনি আর কখনো কুশলাদি বিনিময় করবেন না, কারো খোঁজখবর নিবেন না। তাঁর অকাল মৃত্যুতে আমরা স্তব্ধ। তিনি দীর্ঘদিন কবিতার পাশাপাশি ভ্রমন কাহিনী ও প্রবন্ধ লিখে সাহিত্যমোদীদের মনের খোরাক মিটিয়েছেন। মানুষের সাথে অত্যন্ত সুন্দর চলাফেরা ছিলো তাঁর। তিনি একজন সু-পরামর্শক ছিলেন। সবাইকে আপন করে নিতে পারতেন সহজে। তাঁর হাসিটা ছিলো-ভূবনবিজয়ী। তাঁর অনুপস্থিতি আমাদের মাঝে একটা শুণ্যতা বিরাজ করবে। আমি তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করছি।

উল্লেখ্য, কবি সৌমিত্র দেব টিটু ১৯৭০ সালের ২৭ জুলাই মৌলভীবাজার শহরে জন্মগ্রহণ করেন। মৌলভীবাজার সরকারি উচ্চবিদ্যালয়, মৌলভীবাজার সরকারি মহাবিদ্যালয় এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষা গ্রহণ করেন। বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিপ্লোমা অর্জন করেন তিনি।

সিলেট ও মৌলভীবাজারের স্থানীয় পত্রিকায় লেখালেখির মাধ্যমে সৌমিত্র দেব টিটু এর সাংবাদিকতা জীবন শুরু হয়। পরে তিনি প্রদায়ক হিসেবে লেখালেখি করেন। এরপর তিনি দৈনিক প্রথম আলো পত্রিকায় সাংবাদিকতা করেন এবং দৈনিক মানবজমিনে সহকারী সম্পাদকের দায়িত্ব পালন করেন। সর্বশেষ তিনি ২০০৯ সাল থেকে জাতীয় অনলাইন নিউজ পোর্টাল রেডটাইমস ডটকম ডট বিডির প্রধান সম্পাদক ও প্রকাশক হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও জালালাবাদ জার্নালিষ্ট এসোসিয়েশন ঢাকার প্রতিষ্ঠাকালিন সভাপতি, বাংলাদেশ অনলাইন মিডিয়া এসোসিয়েশন এর সহ-সভাপতি, জালালাবাদ এসোসিয়েশন ঢাকা’র আজীবন সদস্য, লীলা নাগ স্মৃতি পরিষদের (সদ্য সাবেক কমিটি) সহ-সভাপতি, বাংলাদেশ পোয়েটস ক্লাব মৌলভীবাজার জেলা শাখার উপদেষ্টা এর দায়িত্ব পালন করেছেন।

সাংবাদিকতার পাশাপাশি সৌমিত্র দেব নিয়মিত কবিতা, ছোটগল্প, ভ্রমণ কাহিনী, প্রবন্ধ লিখতেন। কবি হিসেবে তিনি ছিলেন সমধিক পরিচিত। তাঁর একাধিক বই উৎস প্রকাশন থেকে প্রকাশিত হয়েছে। সাহিত্য, সাংবাদিকতা ও সাংস্কৃতিক পরিমণ্ডলে তাঁর অবদান অনস্বীকার্য। তাঁর রচনা ও সম্পাদনায় প্রকাশিত গ্রন্থের সংখ্যা ৪২টির বেশি। বাংলা একাডেমির তরুণ লেখক প্রকল্পে প্রশিক্ষণপ্রাপ্ত এই কবি ‘শময়িতাদের বাড়ি’ সহ বহু কাব্যগ্রন্থ রচনা করেছেন। তিনি লোকসাহিত্য গবেষণায়ও বিশেষ খ্যাতি অর্জন করেন ‘মরমী কবি হাছন রাজা ও তার জীবন দর্শন’ বইটির জন্য। সু-সাহিত্যিক পন্ডিত সৈয়দ মুজতবা আলীকে নিয়ে রয়েছে তার একাধিক প্রকাশনা। তাঁর উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ হচ্ছে অজবীথি, নীল কৃষ্ণচূড়া, পাথরের চোখ ইত্যাদি।

কবিতা রচনায় অবদানের জন্য ২০০৫ সালে পান বাংলাদেশ রাইটার্স ফাউন্ডেশন পদক। মৌলভীবাজার জেলা শিল্পকলা একাডেমি থেকেও তাঁকে সম্মাননা প্রদান করা হয়।

চলচ্চিত্রেও তাঁর উল্লেখযোগ্য অংশগ্রহণ ছিল। ‘নেকাব্বরের মহাপ্রয়াণ’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই গুণীজন ‘ডাকঘর’ চলচ্চিত্রেও অভিনয় করেন।

কবি সৌমিত্র দেব কবি সাংবাদিকতা ছাড়াও আপাদমস্তক একজন রাজনৈতিক সচেতন মানুষ ছিলেন। মৌলভীবাজার পৌরসভা নির্বাচনে ওয়ার্কাস পার্টির মনোনীত প্রার্থী হিসেবে মেয়র পদে তিনি নির্বাচন করেন।

Manual7 Ad Code