আজ বৃহস্পতিবার, ১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রীমঙ্গল শহরে উচ্ছেদ অভিযান 

editor
প্রকাশিত ডিসেম্বর ১৭, ২০২৪, ০৭:৪০ অপরাহ্ণ

Manual1 Ad Code
রূপক দত্ত চৌধুরী, শ্রীমঙ্গল প্রতিনিধি:

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় সৌন্দর্য রক্ষা, পর্যটক ও পথচারীদের নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করে শহরকে যানজট মুক্ত রাখতে  ফুটপাত থেকে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

Manual2 Ad Code

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুপুরে শ্রীমঙ্গল পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মো. ইসলাম উদ্দিন এর নির্দেশে এ অভিযানে নেতৃত্ব দেন শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম।
Manual6 Ad Code

এ বিষয়ে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. ইসলাম উদ্দিন জানান, শ্রীমঙ্গল একটি সুন্দর পর্যটন এলাকা। এই এলাকার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে দেশ-বিদেশ থেকে বহু মানুষ বেড়াতে আসেন। তবে শহরে নির্দিষ্ট বাস স্ট্যান্ড না থাকায় এবং রাস্তার পাশে ও ফুটপাতে যত্রতত্র ভাসমান দোকানপাট গড়ে ওঠায় যানজট সৃষ্টিসহ পথচারীদের যাতায়াতে বিঘ্ন ঘটছে। তিনি যানজট নিরসন ও শহর সুন্দর রাখতে সকলের সহযোগিতা কামনা করেছেন। তিনি আরও জানান তাদের এই উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।

Manual6 Ad Code

অভিযানের বিষয়ে পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম জানান, শ্রীমঙ্গল একটি পর্যটন নগরী। এই শহরে বিদেশ ও দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার পর্যটকের পদচারণা থাকে। শহরের গুরুত্বপূর্ণ রাস্তার উপর দিয়ে বিভিন্ন স্পটে পর্যটকরা ঘুরতে যান। ফুটপাত দিয়ে চলাচল করতে নানা সমস্যায় পড়তে হয়। সে বিষয়টি আমলে নিয়ে আমরা প্রায় সময় শহরের রাস্তার পাশে ও ফুটপাতে অবৈধভাবে গড়ে ওঠা ভাসমান দোকানপাট অভিযান করা হয়। আজ শহরের ষ্টেশন রোড,মৌলভীবাজার রোড ও হবিগঞ্জ রোডের রাস্তার পাশে গড়ে ওঠা ভাসমান দোাক-পাট সরানো হয়েছে। সাধারণ মানুষের চলাচল ও যানজট মুক্ত রাখতে আমরা এধরনের অপসারণ করে থাকি।

 

Manual3 Ad Code