আজ বৃহস্পতিবার, ৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৩শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

কিশোরগঞ্জ আইনজীবী সমিতির নির্বাচনে ৯ পদে বিএনপিপন্থি, পাঁচটিতে আওয়ামী লীগপন্থিরা জয়ী

editor
প্রকাশিত মার্চ ৫, ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ণ
কিশোরগঞ্জ আইনজীবী সমিতির নির্বাচনে ৯ পদে বিএনপিপন্থি, পাঁচটিতে আওয়ামী লীগপন্থিরা জয়ী

Manual6 Ad Code

অনলাইন ডেস্ক:

কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ১৪টি পদের মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নয়টি পদে বিএনপি সমর্থিত এবং বাকি পদে আওয়ামী লীগ সমর্থিতরা বিজয়ী হয়েছেন।

এক বছর মেয়াদি কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বুধবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ হয়।

গণনা শেষে এদিন রাতে ফল ঘোষণা করেন কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে দায়িত্বরত প্রধান নির্বাচন কমিশনার মো. ইদ্রিস মিয়া।

Manual1 Ad Code

এতে সভাপতি পদে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রার্থী মিজানুর রহমান এবং সাধারণ সম্পাদক পদে একই প্যানেলের আমিনুল ইসলাম রতন নির্বাচিত হন।

Manual3 Ad Code

বিএনপি সমর্থিত প্যানেল থেকে অন্য পদে বিজয়ীরা হলেন- সহসভাপতি এ এম ছাজ্জাদুল হক এবং কার্যকরী সদস্য মো. আবু হানিফ, সোহাগ মিয়া ও সারোয়ার আলম।

Manual1 Ad Code

এ ছাড়া বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম থেকে লাইব্রেরি সম্পাদক পদে আবু বাক্কার সিদ্দিক মিলন, অডিটর পদে আসাদুজ্জামান ভূঁইয়া উৎপল এবং সাংস্কৃতিক সম্পাদক পদে নজরুল ইসলাম বিজয়ী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

Manual4 Ad Code

অপরদিকে আওয়ামী লীগ সমর্থিত আইনজীবী সমন্বয় পরিষদ থেকে বিজয়ীরা হলেন- সহসভাপতি পদে মুফতি মো. জাকির খান, সহ-সাধারণ সম্পাদকের পদে সাজ্জাদুল হক ভূঁইয়া ও আবু সাইম এবং কার্যকরী সদস্য পদে রফিকুল ইসলাম ও কোরবান আলী।

প্রধান নির্বাচন কমিশনার আইনজীবী ইদ্রিস মিয়া বলেন, শান্তিপূর্ণ পরিবেশে মোট ৫৮২ জন ভোটারের মধ্যে ৫২৭ জন ভোটাধিকার প্রয়োগ করেন।

তথ্য সুএঃ বিডিনিউজ টোয়েন্টিফোর