আজ , ,

মিরপুর-১০ নম্বরে ইতিহাস পরিবহনের বাসে আগুন

editor
প্রকাশিত November 28, 2026, 11:50 PM
মিরপুর-১০ নম্বরে ইতিহাস পরিবহনের বাসে আগুন

Manual6 Ad Code

অনলাইন ডেস্ক

Manual5 Ad Code

রাজধানীর মিরপুর-১০ নম্বরে ইতিহাস পরিবহনের একটি চলন্ত বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

Manual7 Ad Code

শনিবার (২৮ নভেম্বর) রাতে আগুনের বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার।

তিনি জানান, রাত আনুমানিক ৭টা ৩৮ মিনিটে মিরপুর-১০ নম্বরে বাটা মার্কেট ও হোটেল নিউ রোজ হ্যাভেনের সামনে যাত্রীবাহী বাসে আগুনের সংবাদ পায় ফায়ার সার্ভিস। পরে ৭টা ৪০ মিনিটে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিস। পরে ১৩ মিনিটের চেষ্টায় ৭টা ৫৩ মিনিটে পুরো আগুন নির্বাপন হয়।

Manual5 Ad Code

আইনশৃঙ্খলা বাহিনীর সূত্র জানায়, মিরপুর-১০ নম্বর এলাকায় চলাচলরত ইতিহাস পরিবহনের একটি বাসে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনে বাসটি সম্পূর্ণ পুড়ে গেছে।