শ্রীমঙ্গল রেলস্টেশনে টিকিট কালোবাজারির যুক্ত ১ যুবককে গ্রেপ্তার
শ্রীমঙ্গল রেলস্টেশনে টিকিট কালোবাজারির যুক্ত ১ যুবককে গ্রেপ্তার
editor
প্রকাশিত October 30, 2026, 02:30 AM
Manual5 Ad Code
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনে বিশেষ অভিযান চালিয়ে ট্রেনের টিকিট কালোবাজারির অভিযোগে মো. তুহিন চৌধুরী (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে রেলওয়ে পুলিশ। এ সময় তার কাছ থেকে মোট ১৮টি আসনের পাঁচটি ট্রেনের টিকিট এবং তিনটি মোবাইল ডিভাইস জব্দ করা হয়।
Manual8 Ad Code
বুধবার (২৮ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে এ অভিযান পরিচালনা করা হয়। শ্রীমঙ্গল রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর হোসেনের নির্দেশনায় এবং উপপরিদর্শক (এসআই) মো. আলী জিন্নাহর নেতৃত্বে অভিযানটি চালানো হয়।
Manual1 Ad Code
পুলিশ সূত্রের বরাতে জানা যায়, গ্রেপ্তারকৃত তুহিন চৌধুরী শ্রীমঙ্গল থানার আউট সিগন্যাল এলাকার মো. বশির চৌধুরীর ছেলে। অভিযানের সময় তার কাছ থেকে পাঁচটি ট্রেনের টিকিট জব্দ করা হয়, যেগুলোতে মোট ১৮টি আসন ছিল। এ ছাড়া টিকিট কালোবাজারিতে ব্যবহারের অভিযোগে দুটি অ্যান্ড্রয়েড ফোন ও একটি স্মার্টফোনসহ মোট তিনটি ডিভাইস জব্দ করা হয়।
পুলিশের দাবি, তুহিন দীর্ঘদিন ধরে গোপনে শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনে ট্রেনের টিকিট কালোবাজারির সঙ্গে জড়িত ছিলেন।
Manual4 Ad Code
আইনি প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) তাকে পুলিশ প্রহরায় মৌলভীবাজার আদালতে পাঠানো হয়েছে।