মেসিকে হারিয়ে ‘সর্বকালের সেরা ব্যালন ডি’অর’ জিতলেন রোনালদো
মেসিকে হারিয়ে ‘সর্বকালের সেরা ব্যালন ডি’অর’ জিতলেন রোনালদো
editor
প্রকাশিত October 29, 2026, 05:13 PM
Manual1 Ad Code
অনলাইন ডেস্ক
Manual6 Ad Code
ভক্তদের ভোটে লিওনেল মেসিকে পেছনে ফেলে প্রথমবারের মতো আয়োজিত ‘বিওএটি’ (বেস্ট অব অল টাইম ব্যালন ডি’অর) পুরস্কার জিতেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। সর্বকালের সেরা ব্যালন ডি’অর জয়ীকে বেছে নিতে এ বছর এই পুরস্কার চালু করা হয়।
ভক্তদের ভোটে রোনালদোর ২০০৮ সালের ব্যালন ডি’অর জয়ী মৌসুম প্রথম স্থান পেয়েছে। দ্বিতীয় হয়েছে মেসির ২০১২ সালের মৌসুম।
ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে দুর্দান্ত একটি মৌসুম কাটিয়ে ২০০৮ সালে প্রথমবারের মতো ব্যালন ডি’অর জিতেছিলেন রোনালদো। ওই মৌসুমে ৪২টি গোল করার পাশাপাশি দলকে প্রিমিয়ার লিগ ও উয়েফা চ্যাম্পিয়নস লিগের শিরোপা জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন পর্তুগিজ এই তারকা। এটি ছিল তার পাঁচটি ব্যালন ডি’অরের প্রথমটি।
Manual4 Ad Code
বিওএটি’র ভোট গ্রহণ শুরু হয়েছিল ১ অক্টোবর। ২৭ অক্টোবর ভোট গ্রহণ শেষ হয়। এর মাত্র এক দিন আগে লন্ডনে এক অনুষ্ঠানে ২০২৬ সালের পুরুষ ও নারী বিভাগে ব্যালন ডি’অর জেতেন হ্যারি কেইন ও অ্যালেক্সিয়া পুতেয়াস।
Manual2 Ad Code
প্রতি ভোটের জন্য ভক্তদের এক ইউরো দিতে হয়েছে। একজন একাধিকবারও ভোট দিতে পেরেছেন। অর্থের বিনিময়ে ভোট দেওয়ার পাশাপাশি অংশগ্রহণকারীরা ব্যালন ডি’অরের প্রথম ট্রফির একটি ছবি পেয়েছেন এবং ২০২৭ সালের ব্যালন ডি’অর অনুষ্ঠানের দুটি টিকিট জেতার লটারিতেও অংশ নেওয়ার সুযোগ পেয়েছেন।
ভোটে আধিপত্য ছিল মেসি ও রোনালদোর। এই দুই সুপারস্টারের বিভিন্ন ব্যালন ডি’অরজয়ী মৌসুমই প্রথম ১২টি স্থানের সবগুলো দখল করেছে।