আজ শুক্রবার, ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সম্মিলিত প্রবারণা উৎসবে ধম্মকথা’র বর্ণিল আয়োজনে মুখরিত চট্টগ্রাম

editor
প্রকাশিত অক্টোবর ৮, ২০২৫, ০৬:৪৯ অপরাহ্ণ
সম্মিলিত প্রবারণা উৎসবে ধম্মকথা’র বর্ণিল আয়োজনে মুখরিত চট্টগ্রাম

Manual1 Ad Code
উৎফল বড়ুয়া:
বৌদ্ধদের অন্যতম ধর্মীয় উৎসব শুভ প্রবারণা পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ অনলাইন মুখপাত্র ধম্মকথা’র সহযোগী সংগঠন মানব কল্যাণে ধম্মকথা পরিবারের দিনব্যাপী বর্ণিল আয়োজনে মুখরিত চট্টগ্রাম।
চট্টগ্রামে সম্মিলিত প্রবারণা পূর্ণিমা উদযাপন পরিষদের উদ্যোগে সোমবার, (৬ অক্টোবর) সত্তরের অধিক বৌদ্ধ সংগঠনের সাথে থেকে মানব কল্যাণে ধম্মকথা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে বৌদ্ধ সমাজে তাদের গুরুত্ব তুলে ধরেন। দিনব্যাপী আয়োজনের মধ্যে ছিল জাতীয় ও ধর্মীয় পতাকা উত্তোলন, বুদ্ধ পূজা, শীল গ্রহণ, শান্তি শোভাযাত্রা ও ফানুস উত্তোলন।
মানব কল্যাণে ধম্মকথা আয়োজিত ফানুস উত্তোলনের শুভ উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি রুবেল বড়ুয়া। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ধম্মকথা পরিবারের এক ঝাঁক স্বপ্নবাজ সেচ্ছাসেবীরা।