আজ মঙ্গলবার, ১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

যুক্তরাজ্যে বসেই এ কেমন মিথ্যাচার যুক্তরাজ্যে বসেইপ্রেসসচিবের—প্রশ্ন মঞ্জুরুলের

editor
প্রকাশিত জুন ১১, ২০২৫, ০৪:০০ অপরাহ্ণ
যুক্তরাজ্যে বসেই এ কেমন মিথ্যাচার যুক্তরাজ্যে বসেইপ্রেসসচিবের—প্রশ্ন মঞ্জুরুলের

Sharing is caring!

Manual1 Ad Code

অনলাইন ডেস্ক:

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের অবস্থান নিয়ে প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম মিথ্যাচার করেছেন বলে মন্তব্য করেছেন সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না।

Manual7 Ad Code

তিনি বলেন, ‘প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এই মুহূর্তে যুক্তরাজ্যে অবস্থান করছেন এবং যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারও যুক্তরাজ্যেই অবস্থান করছেন। কিন্তু প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম সম্পর্কে আমরা কী মন্তব্য করতে পারি। তিনি মনগড়া মিথ্যা শুনিয়েছেন সাংবাদিদের।

Manual6 Ad Code

তিনি সত্য লুকিয়েছেন, তিনি লজ্জায় সত্য গোপন করতে বাধ্য হয়েছেন। বিষয়টা আসলে কী। মঙ্গলবার সাংবাদিকরা যখন প্রশ্ন করলেন যে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর সঙ্গে মুহাম্মদ ইউনূসের সাক্ষাৎ হচ্ছে কি না, জবাবে প্রেসসচিব শফিকুল আলম বললেন, ‘কিয়ার স্টারমার এই মুহূর্তে যুক্তরাজ্যে নেই বলে আমরা শুনেছি। তিনি কানাডাতে অবস্থান করছেন।

কিন্তু যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী এই মুহূর্ত পর্যন্ত যুক্তরাজ্যেই অবস্থান করছেন।’

Manual5 Ad Code

প্রমাণ হিসেবে তিনি বলেন, ‘কিয়ার স্টারমারের তার কার্যালয়ে বসে ওই দিনই সাক্ষাৎ করেছেন গত আগস্ট মাসে সাউথপোর্ট এলাকায় সন্ত্রাসীদের ছুুরিকাঘাতে যে কয়েকজন শিশু নিহত হয়েছিল, সেই শিশুদের পরিবারের সঙ্গে এবং একই দিনে আরেকটি অনুষ্ঠানে স্কাই নিউজের পলিটিক্যাল এডিটর যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীকে প্রশ্ন করতে দেখা গেছে। এবং ১১ জুন আজ বুধবার যুক্তরাজ্যের সরকারের বিভিন্ন বিভাগের জন্য যে বাজেট বরাদ্দ হয়েছে সে বাজেট নিয়ে হাউস অব কমন্সে পর্যালোচনা করেন দেশটির অর্থমন্ত্রী। তার ঠিক ডান পাশেই বসে আছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার।

তাহলে প্রমাণ তো হলো যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার নিজ দেশেই আছেন। তাহলে কেনো শফিকুল আলম এই ধরনের একটি চরম সত্য গোপন করলেন।’

 

Manual2 Ad Code

 

তথ্য সুএঃ কালেরকন্ঠ 

Manual1 Ad Code
Manual3 Ad Code