আজ সোমবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

কলকাতা উপ-হাইক‌মিশনেও ভিসা সেবা বন্ধ করলো বাংলাদেশ

editor
প্রকাশিত জানুয়ারি ৮, ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ণ
কলকাতা উপ-হাইক‌মিশনেও ভিসা সেবা বন্ধ করলো বাংলাদেশ

Manual8 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক:

দিল্লি ও আগরতলার পর এবার কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপ-হাইকমিশনে ব্যবসায়িক ও কর্মসংস্থান (ওয়ার্ক) ভিসা ছাড়া অন্যান্য সব ধরনের ভিসা কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করেছে বাংলাদেশ।

Manual2 Ad Code

বুধবার (৭ জানুয়ারি) থেকে কলকাতা উপ-হাইকমিশনে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়।

Manual7 Ad Code

রাতে কলকাতার একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, আজ থেকে উপ-হাইকমিশনে কনস্যুলার সেবা ও ভিসা কার্যক্রম সীমিত করা হয়েছে। ব্যবসায়িক ও ওয়ার্ক ভিসা ছাড়া ভারতীয় নাগরিকদের জন্য পর্যটকসহ অন্যান্য সব ভিসা সেবা স্থগিত রাখা হয়েছে।

সূত্র আরও জানায়, বাংলাদেশে অবস্থানরত ভারতীয় নাগরিকদের নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দিয়ে অন্তর্বর্তী সরকার এ সিদ্ধান্ত নিয়েছে।

Manual7 Ad Code

কলকাতা উপ-হাইকমিশনের একজন কর্মকর্তা বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, ব‌্যবসা‌য়িক ও ওয়ার্ক ভিসা ছাড়া সব ধর‌নের ভিসা সেবা বন্ধ করা হ‌য়ে‌ছে।

Manual3 Ad Code

এদিকে গত ২২ ডি‌সেম্বর দিল্লির বাংলাদেশ হাইকমিশনের পাশাপাশি ত্রিপুরার আগরতলায় সহকারী হাইকমিশন এবং শিলিগুড়ির ভিসা সেন্টার থেকেও ভিসা প্রদান ও কনস্যুলার সেবা সাময়িকভাবে স্থগিত করে বাংলাদেশ। এরপর থে‌কে এখন অব‌দি ভিসা প্রদান ও কনস্যুলার সেবা বন্ধ র‌য়ে‌ছে।