আজ সোমবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

নাসের রিকাবদারসহ পুলিশের ঊর্ধ্বতন ৪ কর্মকর্তাকে বদলি

editor
প্রকাশিত সেপ্টেম্বর ২১, ২০২৬, ১২:২৪ অপরাহ্ণ
নাসের রিকাবদারসহ পুলিশের ঊর্ধ্বতন ৪ কর্মকর্তাকে বদলি

Manual7 Ad Code

অনলাইন ডেস্ক

বিসিএস (পুলিশ) ক্যাডারের চার ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও নতুন পদে পদায়ন করেছে সরকার। এর মধ্যে দুই জেলার পুলিশ সুপারকে (এসপি) ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) এবং দুজনকে নতুন জেলায় এসপি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

Manual3 Ad Code

রোববার (২০ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের (পুলিশ-১ শাখা) এক প্রজ্ঞাপনে এ রদবদল করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত আদেশে বলা হয়, জনস্বার্থে জারি করা এ নির্দেশ অবিলম্বে কার্যকর হবে।

প্রজ্ঞাপন অনুযায়ী, বাগেরহাটের এসপি হাসান মোহাম্মদ নাছের রিকাবদার ও চুয়াডাঙ্গার এসপি মোহাম্মদ রুহুল কবীর খানকে ডিএমপির উপপুলিশ কমিশনার (ডিসি) পদে পদায়ন করা হয়েছে।

Manual5 Ad Code

Manual4 Ad Code

অন্যদিকে, পুলিশ অধিদপ্তরের এসপি মো. জামিরুল ইসলামকে বাগেরহাটের নতুন এসপি এবং স্পেশাল ব্রাঞ্চের (এসবি) এসপি মেহেদী শাহরিয়ারকে চুয়াডাঙ্গার নতুন এসপি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

Manual3 Ad Code