আজ সোমবার, ১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বকাপ দলে মোস্তাফিজ থাকলে বাংলাদেশ দলের নিরাপত্তা ঝুঁকি বাড়বে—আইসিসির চিঠি

editor
প্রকাশিত জানুয়ারি ১২, ২০২৬, ০৬:২১ অপরাহ্ণ
বিশ্বকাপ দলে মোস্তাফিজ থাকলে বাংলাদেশ দলের নিরাপত্তা ঝুঁকি বাড়বে—আইসিসির চিঠি

Manual1 Ad Code

অনলাইন ডেস্ক:

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের অংশগ্রহণ নিয়ে আরও অনিশ্চয়তা দেখা দিয়েছে। ভারতে গেলে বাংলাদেশ যে ধরনের নিরাপত্তা শঙ্কায় পড়তে পারে, তা উল্লেখ করে সম্প্রতি আইসিসির নিরাপত্তা বিভাগ থেকে একটা চিঠি দেওয়া হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি)।

Manual2 Ad Code

বিশ্বকাপ খেলতে ভারত যাওয়ার বিষয়ে বাংলাদেশ দলের নিরাপত্তা নিয়ে উদ্বেগের প্রেক্ষিতে আইসিসি মোস্তাফিজুর রহমানকে দল থেকে বাদ দেওয়ার পরামর্শ দিয়েছে। মোস্তাফিজকে আইপিএল থেকে সরানো ও ভারতের ভেন্যুতে নিরাপত্তা সমস্যা বৃদ্ধির আশঙ্কা বিবেচনা করে বিসিবিকে এই সুপারিশ পাঠানো হয়েছে।

Manual7 Ad Code

সোমবার (১২ জানুয়ারি) অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, আইসিসির নিরাপত্তা টিমের চিঠিতে বলা হয়েছে, তিনটি ক্ষেত্রে বাংলাদেশ দলের নিরাপত্তা ঝুঁকির মুখে পড়তে পারে—মোস্তাফিজ দলের সঙ্গে থাকলে, দলের সমর্থকরা জাতীয় দলের জার্সি পরে ঘোরাফেরা করলে, এবং জাতীয় নির্বাচনের সময়কাল যত এগোবে।

এর আগে বিসিবি অনুরোধ জানিয়েছিল, নিরাপত্তার কারণে তাদের ম্যাচগুলো শ্রীলঙ্কা বা অন্য কোনো নিরাপদ স্থানে আয়োজন করা হোক। যদিও কলকাতা থেকে ভেন্যু পরিবর্তনের গুঞ্জন উঠেছে, ক্রীড়া উপদেষ্টা জানান, আইসিসি বা ভারত যদি এমন কোনো প্রস্তাব রাখে, বাংলাদেশ তা গ্রহণ করবে না।

Manual2 Ad Code