ভারতের পার্লামেন্টে খালেদা জিয়ার জন্য শোক প্রস্তাব আনা হচ্ছে
ভারতের পার্লামেন্টে খালেদা জিয়ার জন্য শোক প্রস্তাব আনা হচ্ছে
editor
প্রকাশিত জানুয়ারি ২৮, ২০২৬, ০২:৫২ অপরাহ্ণ
Manual7 Ad Code
আন্তর্জাতিক ডেস্ক:
Manual5 Ad Code
ভারতের পার্লামেন্টের উভয় কক্ষে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়ার স্মরণে শোকপ্রস্তাব (অবিচুয়ারি রেফারেন্স) গ্রহণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
Manual2 Ad Code
২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশনের প্রথম দিন বুধবার পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভা ও নিম্নকক্ষ লোকসভায় এই প্রস্তাব আনা হবে।
দেশটির সংবাদ সংস্থা এএনআই এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
রাজ্যসভার বুধবারের কার্যসূচিতে দেখা যায়, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু উভয় কক্ষের যৌথ অধিবেশনে ভাষণের মাধ্যমে অধিবেশন শুরু হবে। অধিবেশনে প্রয়াতদের স্মরণ পর্বে খালেদা জিয়াসহ মোট তিনজনের জন্য শোক প্রস্তাব তোলা হবে।
অধিবেশন মোট ৬৫ দিনে ৩০টি কার্যদিবস নিয়ে অনুষ্ঠিত হবে এবং শেষ হবে ২ এপ্রিল। আগামী ১৩ ফেব্রুয়ারি সংসদের উভয় কক্ষ অবকাশে যাবে এবং ৯ মার্চ পুনরায় অধিবেশন শুরু হবে।
Manual1 Ad Code
উল্লেখ” গত বছরের ৩০ ডিসেম্বর ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া। পরদিন জাতীয় সংসদ ভবনের সামনে জানাজা শেষে তাকে জিয়া উদ্যানে তাঁর স্বামী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশে দাফন করা হয়।
খালেদা জিয়ার মৃত্যুতে এক্স পোস্টে শোক জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
Manual5 Ad Code
দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ৩১ ডিসেম্বর ঢাকায় এসে খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি ভারত সরকারের শোকবার্তা তারেক রহমানের কাছে হস্তান্তর করেন।
এরপর ১ জানুয়ারি ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনে গিয়ে খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানান। এদিন শোক বইতে তিনি লেখেন, ‘ভারত–বাংলাদেশ সম্পর্ক জোরদারে তার গুরুত্বপূর্ণ অবদান স্মরণীয় হয়ে থাকবে।’