আজ বৃহস্পতিবার, ১৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার হতে পারেন সন্দীপ চক্রবর্তী

editor
প্রকাশিত ফেব্রুয়ারি ১৪, ২০২৬, ১০:৪৫ অপরাহ্ণ
বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার হতে পারেন সন্দীপ চক্রবর্তী

Manual4 Ad Code

অনলাইন ডেস্ক

Manual1 Ad Code

এক যুগ আগে ঢাকায় ভারতের ডেপুটি হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করা সন্দীপ চক্রবর্তীকে পরবর্তী হাইকমিশনার করে ফের বাংলাদেশে পাঠানোর আলোচনা চলছে।

Manual1 Ad Code

শনিবার (১৪ ফেব্রুয়ারি) একটি নির্ভরশীল সূত্রের বরাত দিয়ে ভারতীয় পত্রিকা হিন্দুস্তান টাইমস এ তথ্য জানিয়েছে।

Manual3 Ad Code

সংবাদমাধ্যমটি লিখেছে, দ্বিপক্ষীয় সম্পর্কে নজিরবিহীন টানাপড়েনের মধ্যে নয়াদিল্লি যখন ঢাকার সঙ্গে সম্পর্কোন্নয়নের উদ্যোগ নিচ্ছে, তখনই এই সম্ভাবনার কথা সামনে এলো।

সন্দীপ চক্রবর্তী বর্তমানে ইন্দোনেশিয়ায় ভারতের রাষ্ট্রদূতের দায়িত্বে রয়েছেন।

উল্লেখ” ২০১২ থেকে ২০১৫ সাল পর্যন্ত তিনি বাংলাদেশে ডেপুটি চিফ অব মিশন হিসেবে দায়িত্ব পালন করেন।
নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়ে হিন্দুস্তান টাইমস লিখেছে, গত বছরের শেষ দিকে ঢাকায় হাইকমিশনার পদের জন্য বিবেচনাধীন কূটনীতিকদের সংক্ষিপ্ত তালিকায় তার নাম ছিল।

Manual3 Ad Code