আজ বৃহস্পতিবার, ১৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

আফগানিস্তানের ভূখণ্ডে পাকিস্তানের চালানো বিমান হামলার নিন্দা ভারতের

editor
প্রকাশিত ফেব্রুয়ারি ২৭, ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ণ
আফগানিস্তানের ভূখণ্ডে পাকিস্তানের চালানো বিমান হামলার নিন্দা ভারতের

Manual5 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক

আফগানিস্তানের ভূখণ্ডে পাকিস্তানের চালানো বিমান হামলার তীব্র নিন্দা জানিয়েছে ভারত।

Manual4 Ad Code

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক বিবৃতিতে এই নিন্দা জানান।

Manual8 Ad Code

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে রণধীর জয়সওয়াল বলেন, পাকিস্তানের এই হামলায় নারী ও শিশুসহ অসংখ্য বেসামরিক মানুষ হতাহত হয়েছেন। পবিত্র রমজান মাসে এ ধরনের হামলা চালানো হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

বিবৃতিতে আরও বলা হয়েছে, “এটি পাকিস্তানের নিজস্ব অভ্যন্তরীণ ব্যর্থতাকে বাইরে ছড়িয়ে দেওয়ার আরও একটি প্রচেষ্টা।”

আফগানিস্তানের বর্তমান পরিস্থিতির প্রেক্ষিতে ভারত তার অবস্থান স্পষ্ট করে জানিয়েছে, তারা আফগানিস্তানের সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা এবং স্বাধীনতার প্রতি পুনরায় সমর্থন পুনর্ব্যক্ত করছে।

Manual3 Ad Code

 

 

Manual1 Ad Code