আজ শুক্রবার, ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

এবার পানির নিচ থেকে শক্তিশালী ক্ষেপণাস্ত্র ছোড়ার হুমকি ইরানের

editor
প্রকাশিত মার্চ ১২, ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ণ
এবার পানির নিচ থেকে শক্তিশালী ক্ষেপণাস্ত্র ছোড়ার হুমকি ইরানের

Manual6 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক

Manual2 Ad Code

ইরানের কাছে এমন ক্ষেপণাস্ত্র রয়েছে যা পানির নিচ থেকে উৎক্ষেপণ করা যায়। প্রয়োজনে সেগুলো আগামী কয়েকদিনের মধ্যেই ব্যবহার করা হতে পারে বলে জানিয়েছেন ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) এক জ্যেষ্ঠ কমান্ডার।

Manual3 Ad Code

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে আইআরজিসির জ্যেষ্ঠ কমান্ডার আলি ফাদাভি বলেন, ‘আমাদের কাছে এমন ক্ষেপণাস্ত্র রয়েছে যা পানির নিচ থেকে উৎক্ষেপণ করা যায়। যার গতি প্রতি সেকেন্ডে ১০০ মিটার (৩২৮ ফুট)। আমরা আগামী কয়েক দিনের মধ্যেই সেগুলো ব্যবহার করতে পারি।’

Manual3 Ad Code

তিনি আরও দাবি করেন, এ ধরনের অস্ত্র প্রযুক্তি কেবল ইরান ও রাশিয়ার কাছেই রয়েছে। তবে আলি ফাদাভির এই দাবির স্বাধীনভাবে সত্যতা যাচাই করতে পারেনি আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

সাম্প্রতিক দিনগুলোতে ইরানের কর্মকর্তারা ধারাবাহিকভাবে বিভিন্ন সতর্কবার্তা ও বিবৃতি দিয়েছেন, যেখানে দেশটির ক্ষেপণাস্ত্র ও নৌ সক্ষমতার ওপর জোর দেয়া হয়েছে। বিশ্লেষকদের মতে, এর মাধ্যমে তেহরান প্রতিপক্ষকে বার্তা দিতে চায় যে, চাপ বা হামলার জবাব দেয়ার জন্য তাদের কাছে বিভিন্ন বিকল্প রয়েছে।

Manual1 Ad Code

সূত্র: সিএনএন