আজ বৃহস্পতিবার, ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ক্ষেপণাস্ত্র নিয়ে তুলসী গ্যাবার্ডের মন্তব্যে পাকিস্তানের প্রতিক্রিয়া

editor
প্রকাশিত মার্চ ২০, ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ণ
ক্ষেপণাস্ত্র নিয়ে তুলসী গ্যাবার্ডের মন্তব্যে পাকিস্তানের প্রতিক্রিয়া

Manual3 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক:

  • ক্ষেপণাস্ত্র নিয়ে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ডে মন্তব্যের জবাব দিয়েছে পাকিস্তান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছে, তাদের ক্ষেপণাস্ত্র সক্ষমতা ‘সম্পূর্ণ প্রতিরক্ষামূলক’ এবং এটি ‘আন্তঃমহাদেশীয় পর্যায়ের (আইসিবিএম) নিচে সীমাবদ্ধ’।
    ক্ষেপণাস্ত্র নিয়ে তুলসী গ্যাবার্ডের মন্তব্যে পাকিস্তানের প্রতিক্রিয়া

গত বুধবার (১৮ মার্চ) মার্কিন সিনেটে এক বক্তব্যে গ্যাবার্ড পাকিস্তানকে রাশিয়া, চীন, উত্তর কোরিয়া ও ইরানের সঙ্গে তুললা করে বলেন, এসব দেশ এমন পারমাণবিক সক্ষমতা তৈরি করছে যা ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের জন্য হুমকি হতে পারে।

Manual3 Ad Code

এর জবাবে বৃহস্পতিবার (১৯ মার্চ) ইসলামাবাদ বলেছে, তাদের ক্ষেপণাস্ত্র কর্মসূচি মূলত ভারতকে সামনে রেখে ‘ন্যূনতম প্রতিরোধ ক্ষমতা’ নীতির ওপর ভিত্তি করে তৈরি।

Manual3 Ad Code

পাকিস্তান আরও জানিয়েছে, তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে গঠনমূলক সম্পর্ক বজায় রাখতে চায় এবং ওয়াশিংটনের উচিত এ বিষয়ে আরও ‘পরিমিত ও বিবেচনাপূর্ণ’ অবস্থান নেয়া, যাতে আঞ্চলিক স্থিতিশীলতা বজায় থাকে।

তথ্যসূত্র: মিডল ইস্ট আই

Manual7 Ad Code