ইরানের শর্ত-জাতীয় স্বার্থ রক্ষা হলেই কেবল যুদ্ধ শেষ হবে: পেজেশকিয়ান
ইরানের শর্ত-জাতীয় স্বার্থ রক্ষা হলেই কেবল যুদ্ধ শেষ হবে: পেজেশকিয়ান
editor
প্রকাশিত মার্চ ৩১, ২০২৬, ০৮:১৪ অপরাহ্ণ
Manual4 Ad Code
অনলাইন ডেস্ক:
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, ইরানের দেওয়া শর্ত এবং জাতীয় স্বার্থ রক্ষা হলেই যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলি শাসনের চাপিয়ে দেওয়া এই যুদ্ধ বন্ধের যেকোনো সিদ্ধান্ত নেওয়া হবে।
সোমবার (৩০ মার্চ) প্রেসিডেন্ট পেজেশকিয়ানের সভাপতিত্বে ইরানের মন্ত্রিসভার একটি বৈঠক অনুষ্ঠিত হয়।
Manual1 Ad Code
বৈঠকে এই সংকটময় মুহূর্তে জনগণকে নিরবচ্ছিন্ন সেবা দেওয়ার জন্য সকল খাতের প্রশংসা করে প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, ‘আগ্রাসন মোকাবিলায় রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় বাড়ানো এবং সেবাপ্রদান অব্যাহত রাখা জাতীয় সক্ষমতার প্রধান স্তম্ভ।’
‘শত্রু’র ওপর চূড়ান্ত বিজয় না আসা পর্যন্ত এই ধারা বজায় রাখার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
Manual1 Ad Code
প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, ‘যুদ্ধ শেষ করার বিষয়ে যেকোনো সিদ্ধান্ত কেবল ইরানের সম্মান, নিরাপত্তা এবং জাতীয় স্বার্থ রক্ষা করার মাধ্যমেই নেওয়া হবে।’