আজ শনিবার, ১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

অবিলম্বে যুদ্ধবিরতিসহ পাকিস্তান-চীনের পাঁচ দফা প্রস্তাব

editor
প্রকাশিত মার্চ ৩১, ২০২৬, ১১:৫১ অপরাহ্ণ
অবিলম্বে যুদ্ধবিরতিসহ পাকিস্তান-চীনের পাঁচ দফা প্রস্তাব

Manual5 Ad Code

অনলাইন ডেস্ক:

Manual2 Ad Code

ইরানের সঙ্গে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধ অবিলম্বে যুদ্ধবিরতি এবং যত দ্রুত সম্ভব শান্তি আলোচনা শুরু করার আহ্বান জানিয়েছে চীন ও পাকিস্তান। একই সঙ্গে দেশ দুটি হরমুজ প্রণালীসহ গুরুত্বপূর্ণ নৌপথগুলোর নিরাপত্তা নিশ্চিত করার ওপর জোর দিয়েছে। খবর চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়ার।

Manual7 Ad Code

মঙ্গলবার (৩১ মার্চ) বেইজিংয়ে পাকিস্তান ও চীনের পররাষ্ট্রমন্ত্রীর এক বৈঠকের পর ওই আহ্বান জানিয়ে যৌথ বিবৃতি প্রকাশ করা হয়েছে।

বিবৃতিতে চীন ও পাকিস্তান বর্তমান পরিস্থিতির ভয়াবহতায় উদ্বেগ প্রকাশ করে জানিয়েছে, এই অঞ্চলে দীর্ঘমেয়াদী শান্তি প্রতিষ্ঠার জন্য সামরিক শক্তির বদলে আলোচনার টেবিলে ফিরে আসা জরুরি। মূলত হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচল বিঘ্নিত হওয়ায় বৈশ্বিক অর্থনীতিতে যে নেতিবাচক প্রভাব পড়ছে, তা কাটিয়ে উঠতেই এই যৌথ আহ্বান জানিয়েছে দেশ দুটি।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনার লক্ষ্যে আজ দুই দেশ একটি ‘পাঁচ দফা উদ্যোগ’ ঘোষণা করেছে। এই প্রস্তাবের মূল লক্ষ্য হলো উত্তেজনা কমিয়ে কূটনৈতিক আলোচনার মাধ্যমে সংকটের সমাধান করা।

চীন ও পাকিস্তানের ৫ দফা উদ্যোগ

বেইজিংয়ে আলোচনার পর পারস্য উপসাগর ও ইরানে ‘শান্তি ও স্থিতিশীলতা পুনরুদ্ধারের’ লক্ষ্যে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এবং পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইশহাক দার ৫ দফার একটি উদ্যোগ প্রকাশ করেছেন।

১. মধ্যপ্রাচ্যে ‘অবিলম্বে যুদ্ধ বন্ধ’ এবং সংঘাত ছড়িয়ে পড়া ঠেকাতে পদক্ষেপ গ্রহণের আহ্বান জানায় চীন ও পাকিস্তান

Manual6 Ad Code

২. ইরান ও উপসাগরীয় দেশগুলোর সার্বভৌমত্ব ও নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি শিগগিরই শান্তি আলোচনা শুরু করা উচিত। উভয় দেশ বলেছে, এই আলোচনা শুরু করার উদ্যোগে সব পক্ষকে সমর্থন জানাবে চীন এবং পাকিস্তান।

৩. বেসামরিক নাগরিক এবং সামরিক নয়; এমন লক্ষ্যবস্তুতে হামলা অবশ্যই বন্ধ করতে হবে।

৪. হরমুজ প্রণালিতে নৌ-চলাচল পথ নিরাপদ করতে হবে।

৫. জাতিসংঘ সনদের সঙ্গে সঙ্গতি রেখে একটি বিস্তৃত শান্তি কাঠামো প্রতিষ্ঠা করতে হবে।

Manual3 Ad Code