ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি নিজ দেশ ইরানেই অবস্থান করছেন: রাশিয়ার রাষ্ট্রদূত
ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি নিজ দেশ ইরানেই অবস্থান করছেন: রাশিয়ার রাষ্ট্রদূত
editor
প্রকাশিত এপ্রিল ১, ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ণ
Manual4 Ad Code
আন্তর্জাতিক ডেস্ক
ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি বর্তমানে তার নিজ দেশ অর্থাৎ ইরানেই অবস্থান করছেন বলে জানিয়েছেন তেহরানে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত অ্যালেক্সেই দেদভ। তিনি আরও জানিয়েছেন, নিরাপত্তাজনিত কারণে মোজতবা খামেনি জনসমক্ষে উপস্থিত হচ্ছেন না।
Manual6 Ad Code
রুশ গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে দেদভ বলেন, ‘জনগণের বোঝা উচিত যে তার জনসমক্ষে না আসার পেছনে যথেষ্ট কারণ রয়েছে। ইরান সরকার বারবার জানিয়েছে, নতুন নেতা ইরানেই আছেন। কিন্তু বোধগম্য কারণেই তিনি জনসমক্ষে উপস্থিত হওয়া থেকে বিরত থাকছেন।’
Manual3 Ad Code
তিনি মূলত ইঙ্গিত দিয়েছেন, চলমান যুদ্ধ পরিস্থিতি এবং নিরাপত্তা ঝুঁকির কারণেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। রুশ রাষ্ট্রদূত আরও জানান, এখনও পর্যন্ত তার সঙ্গে মোজতবা খামেনির সরাসরি কোনো বৈঠক হয়নি। তবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নতুন এই নেতাকে অভিনন্দন বার্তা পাঠিয়েছেন এবং তেহরানের প্রতি দৃঢ় সমর্থন ও সংহতি প্রকাশ করেছেন বলে জানান তিনি।
Manual2 Ad Code
এর আগে বিভিন্ন মহলে মোজতবা খামেনির অবস্থান নিয়ে জল্পনা তৈরি হয়েছিল, বিশেষ করে তিনি জনসমক্ষে না আসায় নানা গুঞ্জন ছড়ায়। এমনকি তার বেঁচে থাকা নিয়েও প্রশ্ন তোলেন অনেকে। তবে তেহরান স্পষ্ট করেছে যে, তাদের সর্বোচ্চ ধর্মীয় নেতা বেঁচে আছেন এবং বর্তমান পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় দিক নির্দেশনা দিচ্ছেন।