বিশ্বকাপের আগে খেলবে আর্জেন্টিনা, ইতিহাসের সাক্ষী হচ্ছে জর্ডান-হেয়ার
বিশ্বকাপের আগে খেলবে আর্জেন্টিনা, ইতিহাসের সাক্ষী হচ্ছে জর্ডান-হেয়ার
editor
প্রকাশিত এপ্রিল ১০, ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ণ
Manual1 Ad Code
অনলাইন ডেস্ক
Manual3 Ad Code
বিশ্বকাপের আগে চূড়ান্ত প্রস্তুতি হিসেবে দুটি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। যুক্তরাষ্ট্রের দুটি আইকনিক কলেজ ফুটবল স্টেডিয়ামে খেলবে লিওনেল স্কালোনির দল। বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা ৬ জুন টেক্সাসের কলেজ স্টেশনের ‘কাইল ফিল্ড’-এ হন্ডুরাসের মুখোমুখি হবে। এরপর ৯ জুন আলাবামার অবার্নে অবস্থিত ‘জর্ডান-হেয়ার স্টেডিয়ামে’ লড়বে আইসল্যান্ডের বিপক্ষে।
আর্জেন্টিনার বিপক্ষে আইসল্যান্ডের ম্যাচটি দারুণ এক ইতিহাসেরও সাক্ষী হবে। লিওনেল মেসিদের ম্যাচ দিয়ে ৮৭ বছরের ইতিহাসে প্রথম কোনো আন্তর্জাতিক ফুটবল ম্যাচ হবে জর্ডান-হেয়ার স্টেডিয়ামে। অন্যদিকে, কাইল ফিল্ডে এর আগে ২০২৪ সালের জুনে মেক্সিকো বনাম ব্রাজিলের একটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল। সেলোসাওদের যে ম্যাচে দর্শক উপস্থিত ছিল ৮৫,২৪৯ জন।
Manual7 Ad Code
অবার্ন অ্যাথলেটিকস ডিরেক্টর জন কোহেন আর্জেন্টিনা-আইসল্যান্ডের ভেন্যু নিয়ে এক বিবৃতিতে বলেন,
বর্তমান ফিফা বিশ্বচ্যাম্পিয়নরা তাদের শিরোপা রক্ষার মিশনে নামার আগে শেষ ভেন্যু হিসেবে অবার্নকে বেছে নেওয়ায় এটি আমাদের বিশ্ববিদ্যালয় এবং অ্যাথলেটিকস বিভাগের জন্য এক বিরাট সাফল্য। এই ম্যাচটি অবার্ন এবং আমাদের পুরো কমিউনিটির প্রতি বিশ্ববাসীর মনোযোগ আকর্ষণ করবে।’
এই প্রীতি দুই প্রীতি ম্যাচ আমেরিকায় মেসির প্রভাব কতটা বিস্তৃত তা আরও একবার প্রমাণ করছে। এর আগে মেসি আমেরিকার কানসাস সিটির অ্যারোহেড স্টেডিয়াম, ম্যাসাচুসেটসের জিলেট স্টেডিয়াম এবং আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামের মতো এনএফএল স্টেডিয়ামগুলোতে গ্যালারি ভর্তি দর্শক টেনেছেন। ২০২৪ সালে আটবারের ব্যালন ডি’অর জয়ী মহাতারকা কটন বোলে একটি প্রাক-মৌসুম প্রীতি ম্যাচ খেলেছিলেন।
টেক্সাস এঅ্যান্ডএম-এর অ্যাথলেটিকস ডিরেক্টর ট্রেভ অ্যালবার্টস বলেন,
আমরা কাইল ফিল্ডে আন্তর্জাতিক ফুটবলের প্রত্যাবর্তনের অপেক্ষায় আছি। এটি আমাদের ক্যাম্পাস এবং বিশ্বের অন্যতম সেরা এই ভেন্যুতে ভক্তদের স্বাগত জানানোর এক দারুণ সুযোগ। এ ধরনের আয়োজন টেক্সাস এঅ্যান্ডএম ব্র্যান্ডের বিশ্বব্যাপী পরিচিতি আরও বাড়িয়ে দেবে।”
কাইল ফিল্ড স্টেডিয়ামটির ধারণক্ষমতা ১ লাখ ২ হাজারেরও বেশি।
Manual2 Ad Code
মেসির পরিসংখ্যান ট্র্যাকিং সাইট ‘মেসিস্ট্যাটস ডটকম’-এর তথ্যমতে, মেসি বিশ্বের ২২৩টি ভিন্ন ভেন্যুতে গোল করেছেন, যার মধ্যে আমেরিকার ৩২টি স্টেডিয়াম রয়েছে। ইন্টার মায়ামির এই তারকা যদি এই দুটি প্রীতি ম্যাচের কোনোটিতে গোল করেন, তবে সেটি হবে কোনো কলেজ ফুটবল স্টেডিয়ামে তাঁর করা প্রথম আনুষ্ঠানিক গোল। আর অবার্নে গোল করলে সেটি হবে আলাবামা অঙ্গরাজ্যে তাঁর প্রথম গোল (আমেরিকার ১৮তম অঙ্গরাজ্য হিসেবে)।
আর্জেন্টিনা এর আগে হন্ডুরাসের বিপক্ষে তিনটি লড়াইয়ের সবকটিতেই জিতেছে, যার মধ্যে ২০২২ সালে মিয়ামিতে ৩-০ ব্যবধানের জয়টি অন্যতম। অন্যদিকে, আইসল্যান্ডের বিপক্ষে এটি হবে আর্জেন্টিনার দ্বিতীয় দেখা। ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপে আর্জেন্টিনাকে চমকে ১-১ গোলে ড্র করেছিল তিনবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
এই ম্যাচ দুটির মাধ্যমে আরও একটি বিষয় নিশ্চিত হলো, আর্জেন্টিনা এমন ৭টি দলের বিপক্ষে ম্যাচ খেলে বিশ্বকাপের শিরোপা রক্ষার মিশনে নামছে যারা এবারের আসরে খেলার সুযোগ পায়নি এবারের বিশ্বকাপে আর্জেন্টিনা খেলবে ‘জে’ গ্রুপে, যেখানে আলবিসেলেস্তাদের প্রতিপক্ষ আলজেরিয়া, অস্ট্রিয়া এবং জর্ডান।