আজ শনিবার, ১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

না ফেরার দেশে চলে গেলেন ভারতের প্রথম টেস্টজয়ী দলের সদস্য

editor
প্রকাশিত এপ্রিল ১০, ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ণ
না ফেরার দেশে চলে গেলেন ভারতের প্রথম টেস্টজয়ী দলের সদস্য

Manual4 Ad Code

অনলাইন ডেস্ক:

Manual4 Ad Code

না ফেরার দেশে চলে গেলেন ভারতের প্রথম টেস্টজয়ী দলের সদস্য সিডি গোপীনাথ।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) ৯৬ বছর বয়সে চেন্নাইয়ের আদিয়ারে তার মেয়ের বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন সাবেক এই ক্রিকেটার। ভারতের প্রথম টেস্টজয়ী দলের শেষ সদস্য হিসেবে জীবিত ছিলেন তিনি।

১৯৩০ সালের ১ মার্চ চেন্নাইয়ে (তৎকালীন মাদ্রাজ) জন্ম গোপিনাথের। ভারতের হয়ে আটটি টেস্ট খেলেছেন তিনি। ভারত ও সেই সময়ের মাদ্রাজ দলের হয়ে খেলেছেন ৮৩টি প্রথম শ্রেণির ম্যাচ।

মুম্বাইয়ের ব্র্যাবোর্ন স্টেডিয়ামে ১৯৫১ সালে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় তার। অভিষেক ম্যাচে দুই ইনিংসে যথাক্রমে অপরাজিত ৫০ ও ৪২ রান করেছিলেন ডানহাতি এই ব্যাটার।

Manual4 Ad Code

Manual7 Ad Code

গোপিনাথের অভিষেক সিরিজের পঞ্চম ম্যাচে টেস্টে প্রথমবার জয় পায় ভারত। নিজের ঘরের মাঠ চেন্নাইয়ে ইনিংস ও আট রানে জয়ের পথে ৩৫ রান করেন গোপিনাথ।

Manual1 Ad Code