আজ মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

রয়টার্সের প্রতিবেদন; জেডি ভ্যান্স যুক্তরাষ্ট্রেই, অথচ ট্রাম্প বললেন পাকিস্তানের পথে

editor
প্রকাশিত এপ্রিল ২১, ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ণ
রয়টার্সের প্রতিবেদন; জেডি ভ্যান্স যুক্তরাষ্ট্রেই, অথচ ট্রাম্প বললেন পাকিস্তানের পথে

Manual5 Ad Code

অনলাইন ডেস্ক

Manual3 Ad Code

ইরানের সঙ্গে দ্বিতীয় দফার শান্তি আলোচনায় অংশ নিতে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের পাকিস্তান সফর নিয়ে অস্পষ্টতা তৈরি হয়েছে।

নিউ ইয়র্ক পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ভ্যান্স এবং তার প্রতিনিধিদল ইতিমত্যেই ইসলামাবাদের পথে রয়েছেন। তবে রয়টার্স জানিয়েছে, জেডি ভ্যান্স এখনো যুক্তরাষ্ট্র ছাড়েননি এবং প্রতিনিধিদলের কাউকেই এখন পর্যন্ত পাকিস্তানের উদ্দেশ্যে রওনা হতে দেখা যায়নি।

Manual2 Ad Code

মূলত তেহরানের সঙ্গে আলোচনার বিষয়টি এখনো অনিশ্চিত থাকায় এই সফর ঝুলে আছে বলে একটি নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে। এর আগে প্রথম দফার আলোচনায় অংশ নিতে গত ১২ এপ্রিল ভ্যান্স ইসলামাবাদ সফর করেছিলেন। তবে এবারের দ্বিতীয় দফার বৈঠক নিয়ে ইরানের পক্ষ থেকে মিশ্র সংকেত পাওয়া যাচ্ছে।

সোমবার একজন উচ্চপদস্থ ইরানি কর্মকর্তা জানিয়েছেন, তারা আলোচনায় অংশগ্রহণের বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করলেও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত এখনো নেওয়া হয়নি। এমনকি ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে, দ্বিতীয় দফার আলোচনার খবরগুলো ভিত্তিহীন।

প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, জেডি ভ্যান্সের সঙ্গে এই প্রতিনিধিদলে থাকছেন স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনার। তার মতে, প্রতিনিধিদলটি সোমবার রাতের মধ্যেই ইসলামাবাদে পৌঁছানোর কথা। তবে দ্বিতীয় একটি মার্কিন সূত্র জানিয়েছে, প্রতিনিধিদলটি এখনো রওনা না হলেও দ্রুতই পাকিস্তানে যাওয়ার প্রস্তুতি নিয়ে রেখেছে।

Manual6 Ad Code

উল্লেখ্য, গত ১৩ এপ্রিল থেকে ইরানের ওপর মার্কিন নৌ-অবরোধারোপের পর দুই দেশের মধ্যে উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। চলমান দুই সপ্তাহের যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার আগেই এই আলোচনার সফলতার ওপর নির্ভর করছে মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ স্থিতিশীলতা। সূত্র: আল-জাজিরা।

 

Manual3 Ad Code