আজ মঙ্গলবার, ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

পশ্চিমবঙ্গ নির্বাচন: প্রথম দিনেই রেকর্ড! ভোট পড়েছে ৯১ দশমিক ৮৩ শতাংশ

editor
প্রকাশিত এপ্রিল ২৪, ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ণ
পশ্চিমবঙ্গ নির্বাচন: প্রথম দিনেই রেকর্ড! ভোট পড়েছে ৯১ দশমিক ৮৩ শতাংশ

Manual5 Ad Code

অনলাইন ডেস্ক

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম দফায় রেকর্ড ভোটগ্রহণ হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। সর্বশেষ হিসাবে ভোট পড়েছে ৯১ দশমিক ৮৩ শতাংশ – যা সাম্প্রতিক সময়ের মধ্যে সর্বোচ্চ।

এর আগে ২০১১ সালের নির্বাচনে ভোট পড়েছিল প্রায় ৮৪ শতাংশ। ওই নির্বাচনে জিতেই মমতা ব্যানার্জি প্রথমবার ক্ষমতায় আসেন।

Manual3 Ad Code

বৃহস্পতিবার ১৫২টি আসনে ভোট নেওয়া হয়। যে ১৬টি জেলায় ভোট হয়েছে, তার মধ্যে সাতটিতেই ভোটের হার ৯০ শতাংশের বেশি। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে এই আসনগুলোতে ভোট পড়েছিল প্রায় ৮০ শতাংশ। অর্থাৎ, এবার ভোটারদের অংশগ্রহণ উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

বিশ্লেষকেরা বলছেন, নাগরিকত্ব ও ভোটার তালিকা নিয়ে নানা আলোচনার প্রভাবেই অনেক ভোটার এবার ভোট দিতে আগ্রহী হয়েছেন।

Manual2 Ad Code

এদিকে ভোটগ্রহণের দিন সকাল থেকেই বিভিন্ন জায়গায় বিশৃঙ্খলার অভিযোগ উঠেছে। তৃণমূল কংগ্রেস কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে ভোটারদের হেনস্তার অভিযোগ তুলেছে। উত্তর দিনাজপুরের চোপড়ায় একটি বুথে তিন নারীকে হেনস্তার অভিযোগ করা হয়েছে। একই ধরনের অভিযোগ উঠেছে সোনামুখী কেন্দ্রেও।

Manual1 Ad Code

নির্বাচনের প্রথম দফায় দুপুর পর্যন্ত নির্বাচন কমিশনের কাছে সাত শতাধিক অভিযোগ জমা দিয়েছে তৃণমূল। এর মধ্যে অন্তত একশটি অভিযোগ ছিল কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। তবে এসব অভিযোগের বিষয়ে এখনো কেন্দ্রীয় বাহিনী বা নির্বাচন কমিশনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

 

Manual1 Ad Code