আজ মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতে নতুন সেনাপ্রধান রাজা সুব্রামানি

editor
প্রকাশিত মে ৯, ২০২৬, ০১:২৪ অপরাহ্ণ
ভারতে নতুন সেনাপ্রধান রাজা সুব্রামানি

Manual7 Ad Code

অনলাইন ডেস্ক

Manual5 Ad Code

সামরিক অভিজ্ঞতার অধিকারী লেফটেন্যান্ট জেনারেল এন এস রাজা সুব্রামানিকে ভারতের নতুন সেনাপ্রধান হিসেবে নিয়োগ দিয়েছে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়। বর্তমান সেনাপ্রধান জেনারেল অনিল চৌহানের মেয়াদ আগামী ৩০ মে শেষ হলে তার স্থলাভিষিক্ত হবেন সুব্রামানি।

বর্তমানে লেফটেন্যান্ট জেনারেল সুব্রামানি ভারতের জাতীয় নিরাপত্তা পরিষদ সচিবালয়ের সামরিক উপদেষ্টার দায়িত্ব পালন করছেন। ২০২৫ সালের ১ সেপ্টেম্বর থেকে তিনি এই পদে আসীন।

এর আগে ২০২৪ সালের ১ জুলাই থেকে ২০২৫ সালের ৩১ জুলাই পর্যন্ত ভারতের উপ-সেনাপ্রধান হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। তারও আগে ২০২৩ সালের মার্চ থেকে ২০২৪ সালের জুন পর্যন্ত ভারতীয় সেনাবাহিনীর জেনারেল অফিসার কমান্ডিং-ইন-চিফ (জিওসি-ইন-সি) পদে ছিলেন।

সুব্রামানির সামরিক জীবনের শুরু ১৯৮৫ সালের ডিসেম্বরে, ভারতীয় সেনাবাহিনীর অন্যতম পদাতিক রেজিমেন্ট দ্য গারওয়াল রাইফেলসে নবীন অফিসার হিসেবে যোগ দেওয়ার মধ্য দিয়ে। দীর্ঘ কর্মজীবনে ভারতের বিভিন্ন সংঘাতপূর্ণ অঞ্চলে দায়িত্ব পালনের পাশাপাশি একাধিক কমান্ডের শীর্ষ কর্মকর্তা, স্টাফ ও প্রশিক্ষক পদেও অধিষ্ঠিত হয়েছেন তিনি।

Manual2 Ad Code

শিক্ষাগত যোগ্যতায়ও সমান উজ্জ্বল এই সেনা কর্মকর্তা। ভারতের ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমি (এনডিএ) ও ইন্ডিয়ান মিলিটারি অ্যাকাডেমি (আইএমএ) থেকে স্নাতক সম্পন্ন করার পর যুক্তরাজ্যের কিংস কলেজ লন্ডন থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। এছাড়া যুক্তরাজ্যের বার্কনেলে জয়েন্ট সার্ভিসেস অ্যান্ড স্টাফ কলেজ এবং নয়াদিল্লির ন্যাশনাল ডিফেন্স কলেজেও পড়াশোনা করেছেন।

Manual1 Ad Code

দীর্ঘ সামরিক ক্যারিয়ারে চারটি পদকে ভূষিত হয়েছেন সুব্রামানি — বিশিষ্ট সেবা পদক, সেনা পদক, অতি বিশিষ্ট সেবা পদক এবং পরম বিশিষ্ট সেবা পদক।

Manual6 Ad Code