আজ শুক্রবার, ১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

১৪৪ বিধায়কের সমর্থনে আস্থা ভোটে বড় জয় থালাপতি বিজয়ের

editor
প্রকাশিত মে ১৩, ২০২৬, ০৬:০২ অপরাহ্ণ
১৪৪ বিধায়কের সমর্থনে আস্থা ভোটে বড় জয় থালাপতি বিজয়ের

Manual7 Ad Code

অনলাইন ডেস্ক

Manual1 Ad Code

আস্থা ভোটেও বড় জয় পেলেন অভিনেতা থেকে রাজনীতিবিদ বনে যাওয়া থালাপতি বিজয়। গত মাসের বিধানসভা নির্বাচনে তার দল তামিলগা ভেট্রি কাজাগামকে (টিভিকে) বিজয়ী করে রাজনৈতিক মহলে তুমুল আলোড়ন সৃষ্টি করা এই সুপারস্টার, তার দলের সাফল্যের মাধ্যমে তামিলনাড়ুর ৬২ বছরের ডিএমকে-এআইএডিএমকে একাধিপত্যের অবসান ঘটিয়েছেন।

বুধবার (১৩ মে) নাটকীয় আস্থা ভোটে জয়লাভ করে নতুন মুখ্যমন্ত্রী হিসেবে নিজের অবস্থান আরও পাকাপোক্ত করলেন বিজয়।

ভোটাভুটিতে বিজয়ের পক্ষে ভোট পড়ে ১৪৪টি, বিপক্ষে ২২টি এবং ৫ জন বিধায়ক কোনো পক্ষে ভোট দেননি। দ্রাবিড় মুন্নেত্র কাজাগাম (ডিএমকে) তাদের ৫৯ জন বিধায়ক নিয়ে ওয়াকআউট করায় এবং এআইএডিএমকে তাদের সদস্যদের বিপক্ষে ভোট দেওয়ার নির্দেশ দিলেও ফলাফল বিজয়ের পক্ষেই যায়।

Manual4 Ad Code

বিজয় নিজে ভোটের পর বলেন, ‘বাঁশি (টিভিকে-র নির্বাচনী প্রতীক) ইতিহাস বদলে দিয়েছে। আমরা নিজেদের সংখ্যালঘু সরকার বলতে চাই… এমন একটি সরকার, যা সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষা করবে।’

গত ৪ মে নির্বাচনের ফল ঘোষণার পর টিভিকে ২৩৪ আসনের মধ্যে ১০৮টি আসন পেয়ে একক বৃহত্তম দল হয়। কিন্তু সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ১১৮ আসনের ঘাটতি থাকায় আস্থা ভোটের মুখে পড়তে হয়।

Manual1 Ad Code

১০ মে কংগ্রেস, সিপিআই, সিপিএম, ভিসিকসহ কয়েকটি আঞ্চলিক দলের সমর্থন নিয়ে বিজয় মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন। আস্থা ভোটের আগে টিভিকে-র নিজস্ব শক্তি কিছুটা কমে দাঁড়ায়। স্পিকার পদ, বিজয়ের এক আসন থেকে পদত্যাগ এবং একটি আসনের ফলাফল চ্যালেঞ্জের কারণে তাদের বিধায়ক সংখ্যা কমে যায়। তবে উপস্থিত ১০৫ জন টিভিকে বিধায়কই বিজয়কে সমর্থন দেন।

বাইরের মিত্রদলগুলো (কংগ্রেস, বামেরা, ভিসিক, আইইউএমএল) মিলিয়ে ১৩টি ভোট দেয়। এছাড়া এআইএডিএমকে নেতা টিটিভি দিনাকরণের দলের একজন বিধায়কও সমর্থন দেন।

Manual4 Ad Code

সবচেয়ে বড় চমক আসে এআইএডিএমকে থেকে। দলের নির্দেশ অমান্য করে ২৪ জন বিধায়ক বিজয়ের পক্ষে ভোট দেন। আরেকজন (যিনি টিভিকে-পন্থী বলে পরিচিত) ভোটদানে বিরত থাকেন। এই অতিরিক্ত সমর্থনেই বিজয় সহজেই আস্থা ভোটে জয়ী হয়ে যান।

সূত্র: এনডিটিভি