মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বললেন; যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চুক্তি হতে পারে
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বললেন; যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চুক্তি হতে পারে
editor
প্রকাশিত মে ২১, ২০২৬, ১১:৪৬ অপরাহ্ণ
Manual3 Ad Code
আন্তর্জাতিক ডেস্ক
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চুক্তি হওয়ার সম্ভাবনা আছে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।
আজ বৃহস্পতিবার (২১ মে) সাংবাদিকদের তিনি বলেন এ ব্যাপারে ভালো কিছু লক্ষণ রয়েছে।
Manual5 Ad Code
গত ২৮ মে ইরানে যৌথ হামলা চালায় যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরায়েল। টানা ৪০ দিন যুদ্ধ চলার পর পাকিস্তানের মধ্যস্থতায় দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি হয়। যা গত ৮ এপ্রিল কার্যকর হয়। এখন পর্যন্ত যুদ্ধবিরতি বহাল থাকলেও এটি ভঙ্গুর অবস্থায় আছে। এই যুদ্ধবিরতির মধ্যেই তেহরান ও ওয়াশিংটন চুক্তি নিয়ে আলোচনা করে যাচ্ছে। যদিও তারা কোনো সমাধানে পৌঁছাতে পারেনি।
“প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি ভালো চুক্তিকে প্রাধান্য দিয়েছেন। এটিই তার প্রাধান্য। ভালো চুক্তিই সবসময় তার প্রাধান্য ছিল। যদি আমরা একটি ভালো চুক্তি করতে পারি। তাহলে বিষয়টি অসাধারণ হবে।”
“কিন্তু যদি আমরা ভালো চুক্তি না করতে পারি, প্রেসিডেন্ট বরাবর পরিষ্কার— তার কাছে অন্য ব্যবস্থাও আছে। সে ব্যবস্থাটি কি আমি সেটি খোলাসা করব না। তবে সবাই জানেন এটি কি।”
Manual5 Ad Code
রুবিও আরও বলেন, “চুক্তির ব্যাপারে কিছু ভালো লক্ষণ আছে। আমি খুব বেশি আশাবাদী হতে চাই না। তবে দেখা যাক সামনের কয়েকদিনে কি হয়।”