আজ রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রুবিও ৪ ঘণ্টার ঝটিকা সফরে কলকাতায়

editor
প্রকাশিত মে ২৩, ২০২৬, ০২:৪৬ অপরাহ্ণ
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রুবিও ৪ ঘণ্টার ঝটিকা সফরে কলকাতায়

Manual3 Ad Code

অনলাইন ডেস্ক

চার ঘণ্টার সংক্ষিপ্ত সফরে ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় এসেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।

শনিবার (২৩ মে) সকালে সস্ত্রীক কলকাতা বিমানবন্দরে অবতরণ করেন তিনি। সফরসূচি অনুযায়ী, কয়েকটি গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন শেষে সরাসরি বিমানবন্দরের হয়ে দিল্লি যাবেন তিনি।

Manual1 Ad Code

সফরের অংশ হিসেবে মাদার তেরেসা হাউস এবং একটি বেসরকারি এনজিও ভিক্টোরিয়া চিলড্রেন হোম পরিদর্শন করবেন তিনি।

Manual5 Ad Code

পরে সফরের বিভিন্ন পর্যায়ে রুবিও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করসহ ভারত সরকারের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে সঙ্গে বৈঠক করবেন।

তবে সফরের শুরুতেই কলকাতায় সংক্ষিপ্ত উপস্থিতি অনেকটাই অপ্রত্যাশিত ছিল বলে কূটনৈতিক মহলে আলোচনা চলছে। দীর্ঘ ১৪ বছর পর কোনো শীর্ষ মার্কিন কূটনীতিকের কলকাতা সফর হওয়ায় এটি তাৎপর্যপূর্ণ বলেও মনে করা হচ্ছে। এর আগে ২০১২ সালের নভেম্বরে তৎকালীন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন ঢাকা হয়ে কলকাতায় এসেছিলেন। দীর্ঘ বৈঠক করেছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে।

Manual6 Ad Code

বিশ্লেষকদের মতে, পশ্চিমবঙ্গে রাজনৈতিক পরিবর্তনের পর এই সফর নতুন বার্তা দিতে পারে। বেশ কয়েকদিন ধরে আলোচনায় ছিল রুবিওর ভারত সফরে পৃথক বৈঠক হতে পারে শুভেন্দু অধিকারীর সঙ্গে। কিন্তু সুচি অনুযায়ী কলকাতায় এমন কোনো বৈঠকের সম্ভাবনা কার্যত নেই। তবে দিল্লিতে মুখোমুখি হতে পারেন শুভেন্দু-রুবিও।

তবে দিল্লিতে মুখোমুখি হতে পারেন শুভেন্দু-রুবিও। সেক্ষেত্রে কলকাতায় নতুন বিনিয়োগের কোনো রাস্তা প্রশস্ত হয় কিনা, নজর থাকবে সেদিকে।

রুবিওর এই সফরের শেষ দিনে, অর্থাৎ ২৬ মে নয়াদিল্লিতে বসছে ‘কোয়াড’ গোষ্ঠীভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের মেগা বৈঠক। ভারত এই গুরুত্বপূর্ণ বৈঠকের আয়োজন করছে। বৈঠকে বর্তমান বৈশ্বিক পরিস্থিতি, বিশেষ করে মধ্যপ্রাচ্য বা পশ্চিম এশিয়া সংকটের জেরে তৈরি হওয়া আন্তর্জাতিক চ্যালেঞ্জ ও তার প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা হবে বলে আশা করা হচ্ছে। নয়াদিল্লির এই বৈঠকে রুবিও ছাড়াও উপস্থিত থাকবেন অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওয়াং এবং জাপানের পররাষ্ট্রমন্ত্রী মোতেগি তোশিমিতসু। কোয়াডের এই হাইভোল্টেজ বৈঠকে সভাপতিত্ব করবেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর।

কলকাতা ও দিল্লির পর তিনি যাবেন উত্তর প্রদেশের আগ্রা, রাজস্থানের জয়পুরেও। সফর চলাকালীন রুবিও সেখানে তিনি দ্বিপাক্ষিক সম্পর্ক, প্রতিরক্ষা সহযোগিতা, জ্বালানি নিরাপত্তা এবং বাণিজ্য সম্প্রসারণ নিয়ে উচ্চপর্যায়ের বৈঠকে অংশ নেবেন।

এর আগে শুক্রবার (২২ মে) সুইডেনে অনুষ্ঠিত ন্যাটো সদস্য দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে অংশ নিয়ে সেখান থেকে সরাসরি ভারত সফরে আসেন তিনি।

 

Manual4 Ad Code