রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৮ নম্বর গেটসংলগ্ন ময়লার স্তূপে আগুন লাগার ঘটনা ঘটেছে।
Manual6 Ad Code
শনিবার (২৫ জুলাই) রাত ৯টা ২০ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে। আগুন বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এবং পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সুএ:বাংলা ট্রিবিউন