আজ বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রোমানিয়ায় ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া

editor
প্রকাশিত মে ২৯, ২০২৬, ০২:০৮ অপরাহ্ণ
রোমানিয়ায় ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া

Manual3 Ad Code

অনলাইন ডেস্ক

Manual7 Ad Code

ন্যাটোর সদস্য দেশ রোমানিয়ার একটি আবাসিক এলাকার ভবনে রাশিয়ার ড্রোন হামলায় অন্তত দুজন আহত হয়েছেন।

Manual8 Ad Code

শুক্রবার (২৯ মে) দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। চার বছর ধরে চলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধের আঁচ প্রতিবেশী দেশগুলোতে ছড়িয়ে পড়ার এটি সবশেষ ঘটনা।

যুদ্ধরত দেশগুলোর সীমান্তবর্তী ন্যাটো সদস্যরাও দিন দিন আরও বেশি ঝুঁকির মুখে পড়ছে। বিশেষ করে রাতের বিমান হামলাগুলো আরও জোরদার হওয়ায় এই ঝুঁকি বাড়ছে। সম্প্রতি লাটভিয়ার আকাশসীমায় ঢুকেছিল ইউক্রেনের একটি ড্রোন। এরপর দেশটির প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়।

রোমানিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বৃহস্পতিবার মধ্যরাতে রাশিয়া ইউক্রেনের বেসামরিক নাগরিক ও অবকাঠামো লক্ষ্য করে নতুন ড্রোন হামলা চালায়। এই হামলাগুলো হয়েছে রোমানিয়া সীমান্তের কাছাকাছি এলাকায়।

মন্ত্রণালয় আরও জানায়, হামলার সময় একটি ড্রোন রোমানিয়ার আকাশসীমায় ঢুকে পড়ে। রাডারের মাধ্যমে ড্রোনটিকে গ্যালাতি শহরের দক্ষিণাঞ্চল পর্যন্ত নজরদারি করা হয়। পরে ড্রোনটি একটি অ্যাপার্টমেন্ট ভবনের ছাদের ওপর আছড়ে পড়লে সেখানে আগুন ধরে।

Manual7 Ad Code

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, আহত দুই ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দেশটির জরুরি সেবা বিভাগ জানিয়েছে, ভবনে লাগা আগুন বর্তমানে নিয়ন্ত্রণে আনা হয়েছে। মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়েছে, এ ঘটনাটি রাশিয়ার একটি গুরুতর এবং দায়িত্বজ্ঞানহীন উসকানি। বুখারেস্ট ইতোমধ্যে ন্যাটোর মহাসচিবকে বিষয়টি জানিয়েছে। রোমানিয়ায় ড্রোন-বিধ্বংসী সক্ষমতা বাড়ানোর প্রক্রিয়া জোরদার করতে তাঁকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অনুরোধ করা হয়েছে।

Manual4 Ad Code

শুক্রবার ন্যাটোর পক্ষ থেকে মস্কোর এই ‘বেপরোয়া’ আচরণের তীব্র নিন্দা জানানো হয়েছে। সংস্থাটির মুখপাত্র অ্যালিসন হার্ট সামাজিক মাধ্যমে লিখেছেন, ড্রোনসহ যেকোনো ধরনের হুমকির বিরুদ্ধে ন্যাটোর প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করা হবে। জোটের প্রধান মার্ক রুটে এ বিষয়ে রোমানিয়ার কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছেন। সুএঃ সমকাল