আজ সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নয় মাস আগে হামলা না করলে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করতো: ডোনাল্ড ট্রাম্প

editor
প্রকাশিত মে ৩১, ২০২৬, ০১:৩৪ অপরাহ্ণ
নয় মাস আগে হামলা না করলে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করতো: ডোনাল্ড ট্রাম্প

Manual1 Ad Code

অনলাইন ডেস্ক

নয় মাস আগে ইরানে বি-২ বোমারু বিমান দিয়ে হামলা না চালালে দেশটি তখনই পারমাণবিক অস্ত্র তৈরি করে ফেলত বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

Manual3 Ad Code

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের অতীত সামরিক হস্তক্ষেপগুলোর বিষয়ে কথা বলতে গিয়ে ইরাক যুদ্ধের সমালোচনা করেছেন। ট্রাম্প বলেন, ‘ইরাকে কী ঘটেছিল তা আপনারা দেখছেন। আমরা সেখানে অত্যন্ত খারাপ পরিস্থিতি তৈরি করেছিলাম। আমরা যা করেছি তা ছিল চরম বোকামি। সত্যি বলতে, শুরুতেই আমাদের সেখানে যাওয়া উচিত হয়নি।’

তিনি আরও বলেন, ‘ইরানেও আমাদের থাকা উচিত ছিল না। তবে ইরানের সেই সক্ষমতা রয়েছে। আমরা যদি নয় মাস আগে তাদের ওপর বি-২ বোমারু বিমান দিয়ে হামলা না চালাতাম, তবে এতক্ষণে তারা পারমাণবিক অস্ত্র তৈরি করে ফেলত এবং পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন হতো।’

Manual1 Ad Code

ট্রাম্প দাবি করেন, ওই পরিস্থিতিতে হয়তো ইসরায়েলের অস্তিত্বই থাকতো না। একই সঙ্গে মধ্যপ্রাচ্যের পরিস্থিতিও সম্পূর্ণ ভিন্ন হয়ে যেত।

সাক্ষাৎকারে ট্রাম্প আরও দাবি করেন, যুক্তরাষ্ট্র ইচ্ছাকৃতভাবে ইরানের সামরিক বাহিনীকে লক্ষ্যবস্তু করেনি।

তিনি বলেন, ‘তাদের সামরিক বাহিনীকে আমরা অনেকটা ছেড়ে দিয়েছি, কারণ আমরা মনে করি তাদের সামরিক বাহিনী কিছুটা মধ্যপন্থী। তবে অন্য কিছু মানুষ রয়েছে যারা মধ্যপন্থী নয়। আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি। নেতৃত্বের বিভিন্ন স্তরের লোকদের সরিয়ে দিয়েছি। কিন্তু তাদের সামরিক বাহিনীকে আমরা কার্যত অক্ষত রেখেছি।’

Manual1 Ad Code

ট্রাম্প বলেন, যুদ্ধের সময় এমন ভুল হয়েছে যেখানে সবাইকে নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছে, ফলে একটি দেশ ৪০ বছরেও পুনর্গঠন করতে পারেনি। তার ভাষায়, এ কারণে ইরানের সামরিক বাহিনীকে পুরোপুরি ধ্বংস করা হয়নি।

 

Manual2 Ad Code