আজ বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মোজতবা খামেনির সঙ্গে সাক্ষাৎ করতে চান ট্রাম্প

editor
প্রকাশিত জুন ৪, ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ণ
মোজতবা খামেনির সঙ্গে সাক্ষাৎ করতে চান ট্রাম্প

Manual1 Ad Code

অনলাইন ডেস্ক

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির সাথে সরাসরি বৈঠকের ইচ্ছা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানান, যুদ্ধ থামানোর আলোচনায় খামেনি সরাসরি যুক্ত আছেন এবং দুই পক্ষের সম্পর্ক এখন ইতিবাচক দিকে মোড় নিচ্ছে।

বুধবার (৩ জুন) পড ফোর্স ওয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এ মন্তব্য করেন। তিনি বলেন, আলোচনার অগ্রগতিতে মোজতবা খামেনির ভূমিকা রয়েছে এবং ইরানের রাজনৈতিক কাঠামোয় তিনি গুরুত্বপূর্ণ অবস্থানে আছেন।

Manual7 Ad Code

খামেনিকে নিয়ে ট্রাম্প বলেন, তিনি অবশ্যই এই প্রক্রিয়ার অংশ। আমি মনে করি, সবাই তাকে যথেষ্ট সম্মান করে। ভবিষ্যতে দুজনের মধ্যে বৈঠক হতে পারে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, পরিস্থিতি যেভাবে এগোয় তার ওপর অনেক কিছু নির্ভর করছে। তবে কোনো একসময় আমাদের দেখা হতে পারে।

ইরানের পারমাণবিক কর্মসূচি প্রসঙ্গে ট্রাম্প দাবি করেন, তেহরান পারমাণবিক অস্ত্র না রাখার বিষয়ে সম্মতি জানিয়েছে। তার ভাষ্য, আলোচনার ক্ষেত্রে এটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ অগ্রগতি। তিনি বলেন, আমরা ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জনের সুযোগ দিতে পারি না। ভবিষ্যতে তাদের অবস্থান পরিবর্তন হতে পারে, তবে বর্তমানে এ বিষয়ে তারা ইতিবাচক বার্তা দিয়েছে।

Manual2 Ad Code

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরানের পারমাণবিক কর্মসূচি ও আঞ্চলিক নিরাপত্তা নিয়ে উদ্বেগের কথা উল্লেখ করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সামরিক অভিযান শুরু করে। পরে সংঘাত সাময়িকভাবে স্থগিত হয়। বর্তমানে পাকিস্তানের মধ্যস্থতায় একটি দীর্ঘমেয়াদি সমাধানের লক্ষ্যে কূটনৈতিক তৎপরতা চলছে।

ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে আলোচনা দ্রুত এগোচ্ছে এবং সামনের দিনগুলোতে ইতিবাচক ফল আসতে পারে। তার মতে, খুব ভালো কিছু ঘটতে যাচ্ছে। আমরা বেশ কিছু আশাব্যঞ্জক অগ্রগতির দিকে এগোচ্ছি।

সূত্র: আনাদোলু এজেন্সি

 

Manual8 Ad Code

 

Manual4 Ad Code