আজ সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতের রাষ্ট্রপতির কাছ থেকে ঢাকায় আসার আনুষ্ঠানিক অনুমোদন পেলেন দীনেশ ত্রিবেদী

editor
প্রকাশিত জুন ৫, ২০২৬, ০৮:১৮ অপরাহ্ণ
ভারতের রাষ্ট্রপতির কাছ থেকে ঢাকায় আসার আনুষ্ঠানিক অনুমোদন পেলেন দীনেশ ত্রিবেদী

Manual6 Ad Code

অনলাইন ডেস্ক

ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছ থেকে তাৃর আনুষ্ঠানিক নিয়োগপত্র গ্রহণ করছেন দীনেশ ত্রিবেদী। খুব দ্রুত ঢাকায় আসছেন ভারতের নবনিযুক্ত হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

Manual7 Ad Code

শুক্রবার (৫ জুন) ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছ থেকে তার আনুষ্ঠানিক নিয়োগপত্র গ্রহণ করেছেন। এই পত্র ঢাকায় যোগদান করে তিনি বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করবেন। এই হস্তান্তরের মধ্যে দিয়ে তিনি তার আনুষ্ঠানিক কাজ শুরু করবেন ঢাকায়।

ভারত সরকারের মনোনীত হাইকমিশনার শিগগিরই তাঁর দায়িত্ব গ্রহণ করবেন বলে জানিয়েছে ঢাকার ভারতীয় হাইকমিশন।

ভারতের সাবেক রেলমন্ত্রী এবং ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জ্যেষ্ঠ নেতা দীনেশ ত্রিবেদীকে বাংলাদেশের হাইকমিশনার পদে নিয়োগ নিয়েছে ভারত সরকার।

Manual3 Ad Code

৭৫ বছর বয়সী দীনেশ ত্রিবেদী ভারতের কেন্দ্রীয় সরকারের সাবেক রেলমন্ত্রী। মনমোহন সিংয়ের মন্ত্রিসভায় তৃণমূল কংগ্রেসের সদস্য হিসেবে তিনি দায়িত্ব পালন করেন। ২০১২ সালে রেল বাজেট পেশ করার সময় যাত্রী ভাড়া বাড়ানোর প্রস্তাব দিয়ে তিনি দলীয় নেতৃত্বের তোপের মুখে পড়েন এবং পদত্যাগ করতে বাধ্য হন। এছাড়া তিনি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবেও কাজ করেছেন। দীনেশ ত্রিবেদী লোকসভা ও রাজ্যসভা উভয় কক্ষেরই সদস্য ছিলেন। তিনি পশ্চিমবঙ্গ থেকে লোকসভার সদস্য এবং গুজরাট থেকে রাজ্যসভার সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে তিনি তৃণমূল কংগ্রেস থেকে পদত্যাগ করেন এবং পরের মাসেই বিজেপিতে যোগ দেন।

দীর্ঘদিন ধরে পেশাদার কূটনীতিকদের মাধ্যমেই প্রতিবেশী দেশগুলোতে দূত পাঠিয়ে আসছে ভারত। তিন দশকেরও বেশি সময়ের মধ্যে প্রথমবারের মতো প্রতিবেশী কোনও দেশে রাজনৈতিক নিয়োগ দিয়েছে ভারত সরকার। সুএ: বাংলা ট্রিবিউন

Manual3 Ad Code

 

Manual8 Ad Code