কুয়েত-বাহরাইনকে লক্ষ্য করে ৭টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
কুয়েত-বাহরাইনকে লক্ষ্য করে ৭টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
editor
প্রকাশিত জুন ৬, ২০২৬, ০৩:১৭ অপরাহ্ণ
Manual8 Ad Code
অনলাইন ডেস্ক
মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতির পরিস্থিতির মধ্যে কুয়েত এবং বাহরাইনকে লক্ষ্য করে ৭টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান।
Manual4 Ad Code
শনিবার (৬ জুন) সকালে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করে জানায়, এটিকে পারস্য উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তার ক্ষেত্রে একটি মারাত্মক উসকানি ও উত্তেজনা বৃদ্ধি লক্ষ্যে এই হামলা চালানো হয়েছে।
গাল্ফ নিইজের প্রতিবেদন অনযায়ী সেন্টকমের দাবি, ইরানের ছোড়া সাতটি ক্ষেপণাস্ত্রের মধ্যে ছয়টি প্রতিহত করা হয়েছে। বাকি একটি ক্ষেপণাস্ত্রও নির্ধারিত লক্ষ্যবস্তুতে পৌঁছাতে পারেনি।
তারা জানায়, এ ঘটনায় মার্কিন সেনাসদস্যদের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। একই সঙ্গে বাহরাইনে অবস্থিত মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহরের সদরদপ্তরে হামলা চালিয়ে ক্ষতি করার বিষয়ে ইরানের দাবিকে ‘মিথ্যা’ বলেও উল্লেখ করেছে সেন্টকম।
এর আগে মার্কিন বাহিনী জানায়, তারা হরমুজ প্রণালির দিকে ছোড়া কয়েকটি ইরানি হামলাকারী ড্রোন ভূপাতিত করেছে এবং ইরানের কিছু রাডার স্থাপনায় হামলা চালিয়েছে। এর পরপরই কুয়েত ও বাহরাইনের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘটনা ঘটে বলে দাবি করেছে তারা।
Manual6 Ad Code
এদিকে ইরানের আধা-সরকারি তাসনিম নিউজ এজেন্সির বরাতে জানা যায়, কেশম দ্বীপ এবং গোরুক অঞ্চলে থাকা টেলিকমিউনিকেশন টাওয়ারে মার্কিন হামলার প্রতিক্রিয়ায় কুয়েত ও বাহরাইনে শত্রু ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।
Manual8 Ad Code
আইআরজিসির অ্যারোস্পেস ফোর্স জানায়, তারা কুয়েতের আলি আল-সালেম এয়ার বেস এবং বাহরাইনে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর ফিফথ ফ্লিট সংশ্লিষ্ট স্থাপনায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।
এছাড়া, ভবিষ্যতে ইরানে আরও সামরিক পদক্ষেপ নেওয়া হলে তার প্রতিক্রিয়ায় বড় ধরনের পাল্টা ব্যবস্থা নেওয়া হতে পারে, যার মধ্যে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়ার সম্ভাবনাও রয়েছে বলে সতর্ক করেছে আইআরজিসি।