কাশ্মীরে হেলিকপ্টার বিধ্বস্ত, ভেতরে থাকা সব সেনা নিহত
কাশ্মীরে হেলিকপ্টার বিধ্বস্ত, ভেতরে থাকা সব সেনা নিহত
editor
প্রকাশিত জুন ১১, ২০২৬, ১০:১২ অপরাহ্ণ
Manual1 Ad Code
অনলাইন ডেস্ক
কাশ্মীরে হেলিকপ্টার বিধ্বস্ত, ভেতরে থাকা সব সেনা নিহত
পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ২২ সেনা সদস্য নিহত হয়েছেন। পাকিস্তানের নিরাপত্তা সূত্র বৃহস্পতিবার (১১ জুন) এ তথ্য নিশ্চিত করেছে।
সূত্রের বরাত দিয়ে দেশটির গণমাধ্যম জানায়, এমআই-১৭ মডেলের হেলিকপ্টারটি কারিগরি ত্রুটির কারণে দুর্ঘটনার কবলে পড়ে। এতে থাকা সব আরোহী নিহত হন।
Manual6 Ad Code
নিহতদের মধ্যে ১৯ জন সৈনিক, ১ জন মেজর এবং ২ জন কর্নেল রয়েছেন। পরে মুজাফফরাবাদে সামরিক মর্যাদায় তাদের দাফন সম্পন্ন করা হয়। এ সময় পাকিস্তানের জাতীয় পতাকায় মোড়ানো কফিন বহন করেন সেনাবাহিনীর সদস্যরা।
Manual1 Ad Code
সামাজিক যোগাযোগমাধ্যম ও স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দুর্ঘটনাস্থল থেকে ঘন কালো ধোঁয়া আকাশে ছড়িয়ে পড়তে দেখা গেছে। পাকিস্তান সেনাবাহিনীও প্রাথমিকভাবে জানিয়েছে, যান্ত্রিক ত্রুটির কারণেই হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে।
দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
উল্লেখ্য, সম্প্রতি নিষিদ্ধ ঘোষিত একটি সশস্ত্র গোষ্ঠীর সমর্থকদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে অন্তত ১১ জন নিহত হওয়ার ঘটনায় অঞ্চলটিতে উত্তেজনা বিরাজ করছিল। এ কারণে দুর্ঘটনার সময় পুরো এলাকাজুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছিল।