মেলবোর্ন সফরের আগে মোদীকে প্রাণনাশের হুমকি, তদন্তে অস্ট্রেলিয়া পুলিশ
মেলবোর্ন সফরের আগে মোদীকে প্রাণনাশের হুমকি, তদন্তে অস্ট্রেলিয়া পুলিশ
editor
প্রকাশিত জুলাই ৫, ২০২৬, ১০:৪২ অপরাহ্ণ
Manual3 Ad Code
অনলাইন ডেস্ক
Manual7 Ad Code
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আসন্ন অস্ট্রেলিয়া সফরের আগে সামাজিক মাধ্যমে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। অস্ট্রেলিয়ার ফেডারেল পুলিশ জানিয়েছে, তারা বিষয়টি নিয়ে তদন্ত করছে।
অস্ট্রেলিয়ার গণমাধ্যমের বরাত দিয়ে ইন্ডিয়া টুডে জানিয়েছে, ৯ জুলাই মোদীর দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর মোলবোর্ন সফরে যাওয়ার কথা রয়েছে, তার আগে ফেইসবুকে ‘মেলবোর্ন মিটস মোদী’ নামে প্রবাসী ভারতীয়দের একটি ইভেন্টের প্রচারণামূলক পোস্টের মন্তব্যের ঘরে হুমকিটি দেওয়া হয়।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, আরবিতে ‘আবু মুস্তাফা’ নাম লেখা একটি অ্যাকাউন্ট থেকে হুমকিটি আসে। ওই মন্তব্যে লেখা ছিল, “অনুষ্ঠান চলাকালীন স্টেডিয়ামের ছাদ বন্ধ রাখাই ভালো হবে, না হলে নিজের মৃত্যুর জন্যই অস্ট্রেলিয়াতে আসছেন তিনি।”
Manual2 Ad Code
তদন্তের সঙ্গে সংশ্লিষ্ট সূত্রগুলোকে উদ্ধৃত করে টুডে জানিয়েছে, তদন্তকারী কর্মকর্তারা হুমকিদাতার আইপি অ্যাড্রেস শনাক্ত করার পর ওই বার্তার পারিপার্শ্বিক পরিস্থিতি পরীক্ষা করে দেখছেন। এক্ষেত্রে কেনো ফৌজদারি অপরাধ হয়েছে কি না, কর্তৃপক্ষ তাও খতিয়ে দেখছে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।
অস্ট্রেলীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, সফরকারী সরকারপ্রধানদের লক্ষ্য করে আসা যেকোনো হুমকিকে অস্ট্রেলিয়ার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে।
Manual8 Ad Code
উচ্চপর্যায়ের আন্তর্জাতিক সফরের নিরাপত্তা ব্যবস্থায় সাধারণত একাধিক সংস্থা জড়িত থাকে, যার মধ্যে অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশ, রাজ্য পুলিশ এবং বিশেষায়িত সুরক্ষামূলক নিরাপত্তা ইউনিট অন্তর্ভুক্ত রয়েছে।