আজ শুক্রবার, ৪ঠা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

গাজা পরিকল্পনা এগিয়ে নিতে নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে বসছেন কুশনার

editor
প্রকাশিত আগস্ট ১৭, ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ণ
গাজা পরিকল্পনা এগিয়ে নিতে নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে বসছেন কুশনার

Manual3 Ad Code

অনলাইন ডেস্ক

ইসরায়েলের প্রত্যাখ্যান করা ১৫ দফার গাজা পরিকল্পনাটি বাস্তবায়নে বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্পের জামাতা ও বিশেষ দূত জ্যারেড কুশনার।

Manual3 Ad Code

সোমবার (১৭ আগস্ট) আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

ইসরায়েল সফরের ঠিক আগের দিন মিশরের আল-আলামিনে কাতারি, তুর্কি ও মিশরীয় মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠক করেন কুশনার। বোর্ড অব পিসের মহাপরিচালক নিকোলে ম্লাদেনভ ও যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের উপস্থিতিতে অনুষ্ঠিত এই সফরে হামাসের রাজনৈতিক নেতৃত্বের সঙ্গেও এক বিরল আলোচনায় বসেন তিনি।

জুলাই মাসের শেষের দিকে ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন, হামাসের অস্ত্রসংবরণের একটি চুক্তি চূড়ান্ত হয়েছে, যার পেছনে ভূমিকা ছিল ট্রাম্পের আজীবন সভাপতিত্বে গঠিত মার্কিন নেতৃত্বাধীন ‘বোর্ড অব পিস’-এর। তবে অক্টোবরে অনুষ্ঠিতব্য নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে যাওয়া নেতানিয়াহু এই প্রস্তাবটি প্রকাশ্যে প্রত্যাখ্যান করেছেন।

Manual5 Ad Code

পরিকল্পনা অনুযায়ী আন্তর্জাতিক বাহিনীর কাছে ক্ষমতা হস্তান্তর ও হামাসের ধাপে ধাপে অস্ত্র সমর্পণের বিনিময়ে গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের কথা থাকলেও নেতানিয়াহু তা মেনে নিতে অস্বীকৃতি জানিয়েছেন। অন্যদিকে হামাস পরিকল্পনাটি গ্রহণ করলেও বাস্তবায়ন শুরুর জন্য আগে ইসরায়েলি হামলা বন্ধ ও সেনা প্রত্যাহারের শর্ত দিয়েছে।

২০২৫ সালের শেষের দিকে ঘোষিত যুদ্ধবিরতির আওতায় বোর্ড অব পিস গঠন করা হয়েছিল, যদিও সেই তথাকথিত যুদ্ধবিরতির পরও ইসরায়েলি হামলায় গাজায় অন্তত ১ হাজার ২৬০ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। কূটনৈতিক অচলবস্থা কাটাতেই মিশর ও ইসরায়েল সফররত দলটির নেতৃত্ব দিচ্ছেন কুশনার।

Manual7 Ad Code

সূত্র: আল জাজিরা

Manual3 Ad Code