খুব দ্রুত বিশ্ববাজারে কমবে জ্বালানি তেলের দাম: ট্রাম্প
খুব দ্রুত বিশ্ববাজারে কমবে জ্বালানি তেলের দাম: ট্রাম্প
editor
প্রকাশিত সেপ্টেম্বর ৮, ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ণ
Manual7 Ad Code
অনলাইন ডেস্ক
Manual1 Ad Code
ইরানের বিরুদ্ধে চূড়ান্ত জয় অর্জিত হওয়ার পর আন্তর্জাতিক ও স্থানীয় বাজারে তেলের দাম খুব দ্রুত কমবে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়, সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক বার্তায় ট্রাম্প এই আশাবাদ ব্যক্ত করেন।
Manual1 Ad Code
ট্রাম্প উল্লেখ করেন, যুদ্ধের পর জ্বালানি তেলের খুচরা মূল্য গ্যালন প্রতি ৩ ডলারে নেমে আসবে এবং পরবর্তীতে তা আরও কমে ২ ডলারের নিচে নামবে।
তিনি আরও জানান, তেলের মূল্যের এই পতন খুব দ্রুত ঘটবে। একই সঙ্গে ইরানকে কখনোই কোনো পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেওয়া হবে না বলে নিজের পূর্বের অবস্থান পুনর্ব্যক্ত করেন তিনি।