যুক্তরাষ্ট্রের আবাসিক এলাকায় মার্কিন এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত
যুক্তরাষ্ট্রের আবাসিক এলাকায় মার্কিন এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত
editor
প্রকাশিত সেপ্টেম্বর ১৮, ২০২৬, ০১:২৯ অপরাহ্ণ
Manual2 Ad Code
অনলাইন ডেস্ক
যুক্তরাষ্ট্রের উত্তর মিশিগানের গ্র্যান্ড ট্রাভার্স কাউন্টির একটি আবাসিক এলাকায় একটি এফ-সিক্সটিন যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। বিমানটি ভেঙে পড়ার আগেই সেটির চালক নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন।
আজ শুক্রবার (১৮ সেপ্টেম্বর) এনবিসি নিউজের এক এই তথ্য প্রকাশ করা হয়েছে।
Manual5 Ad Code
টেক্সাস মিলিটারি ডিপার্টমেন্টের মুখপাত্র জানান, আলপেনার কমব্যাট রেডিনেস ট্রেনিং সেন্টার থেকে উড্ডয়ন করা বিমানটি একটি নিয়মিত প্রশিক্ষণ চলাকালে দুর্ঘটনার মুখে পড়ে। মিশিগান স্টেট পুলিশ জানিয়েছে, উদ্ধার করা পাইলটের অবস্থা স্থিতিশীল এবং তাকে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
আবাসিক এলাকায় দুর্ঘটনাটি ঘটলেও মাটিতে থাকা কোনো বেসামরিক নাগরিক আহত হননি বলে ব্লেয়ার টাউনশিপের সুপারভাইজার নিকোল ব্লনশাইন নিশ্চিত করেছেন।
Manual4 Ad Code
দুর্ঘটনার পর কেমিক্যাল বা বিপজ্জনক রাসায়নিক ছড়ানোর আশঙ্কায় এলাকাটির এক মাইল ব্যাসার্ধের সকল বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান খালি করার নির্দেশ দেওয়া হয়েছিল। তবে উদ্ধার কাজ শেষে রাত সাড়ে নয়টার দিকে সেই উদ্ধার ও উচ্ছেদ আদেশ তুলে নেওয়া হয়।
ঘটনার প্রত্যক্ষদর্শী নিকোল কনরাড জানান, বিকট শব্দের পর তিনি আকাশে রঙিন প্যারাশুট ও পাইলটকে নিচে নেমে আসতে দেখেন। এড উইলসন নামে আরেক প্রত্যক্ষদর্শী বলেন, বিমানটি সোজা নিচের দিকে নেমে যায় এবং বিকট বিস্ফোরণের পর কালো ধোঁয়া উড়তে দেখা যায়।
Manual6 Ad Code
এয়ার ট্রাফিক কন্ট্রোলের অডিও বার্তা অনুযায়ী, পাখির আঘাতে বিমানটির ইঞ্জিন বিকল হয়ে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। টেক্সাস মিলিটারি ডিপার্টমেন্ট জানিয়েছে, ঘটনার সুনির্দিষ্ট কারণ অনুসন্ধানে পুরো বিষয়টি নিয়ে একটি তদন্ত শুরু করা হয়েছে।