একটি সন্ত্রাসী দেশ আমাকে প্রশ্ন করছে’, পাকিস্তানি সাংবাদিককে জয়শঙ্কর
একটি সন্ত্রাসী দেশ আমাকে প্রশ্ন করছে’, পাকিস্তানি সাংবাদিককে জয়শঙ্কর
editor
প্রকাশিত সেপ্টেম্বর ২৬, ২০২৬, ০১:৩২ অপরাহ্ণ
Manual5 Ad Code
অনলাইন ডেস্ক
Manual6 Ad Code
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সন্ত্রাসবাদ নিয়ে প্রশ্ন করা পাকিস্তানি এক সাংবাদিককে কড়া জবাব দিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি ওই সাংবাদিককে উদ্দেশ্য করে বলেন, ‘একটি সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে।
Manual7 Ad Code
’ শনিবার (২৬ সেপ্টেম্বর) টাইমস নাউ-এর এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
নিউ ইয়র্কে জাতিসংঘের ৮১তম অধিবেশনের উচ্চপর্যায়ের সপ্তাহে ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর। লাইবেরিয়ার পররাষ্ট্রমন্ত্রী সারা বেসলো নিয়ান্তির সাথে যৌথভাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনের শেষভাগে এক পাকিস্তানি সাংবাদিক সন্ত্রাসবাদ প্রসঙ্গে প্রশ্ন করলে জয়শঙ্কর এই প্রতিক্রিয়া জানান।
Manual3 Ad Code
শিপিং ও নাবিকদের নিরাপত্তা সংক্রান্ত ‘গ্রুপ অব ফ্রেন্ডস’ আয়োজিত এই সংবাদ সম্মেলনের পর শনিবার জাতিসংঘ অধিবেশনে বক্তব্য দেওয়ার কথা রয়েছে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর।
Manual2 Ad Code
#WATCH | 81st UNGA Session | "A terrorist country is asking me that question," says EAM Dr S Jaishankar in response to a Pakistani’s attempt at heckling EAM with a terrorism ‘question’ pic.twitter.com/wIfu9OUhfO