আজ বৃহস্পতিবার, ১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রাম্প-মোদি ফোনালাপ

editor
প্রকাশিত অক্টোবর ১, ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ণ
ট্রাম্প-মোদি ফোনালাপ

Manual2 Ad Code

অনলাইন ডেস্ক

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফোনে দুই দেশের বাণিজ্য, প্রতিরক্ষা ও জ্বালানি সহযোগিতা নিয়ে আলোচনা করেছেন।

আনাদোলু এজেন্সির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

Manual1 Ad Code

বুধবার (৩০ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে মোদি জানান, ট্রাম্পের সঙ্গে তার ‘ফলপ্রসূ’ আলোচনা হয়েছে। দুই নেতা বাণিজ্য, প্রতিরক্ষা, জ্বালানি, গুরুত্বপূর্ণ প্রযুক্তিসহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা পর্যালোচনা করেন।

মোদি বলেন, দুই দেশ তাদের বিস্তৃত বৈশ্বিক কৌশলগত অংশীদারত্ব আরও এগিয়ে নিতে ঘনিষ্ঠ যোগাযোগ অব্যাহত রাখার বিষয়ে একমত হয়েছে। আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়েও তারা মতবিনিময় করেন।

Manual5 Ad Code

এদিকে, এই ফোনালাপের কয়েকদিন আগেই রাশিয়ার তেল ও গ্যাস ক্রয়কারী দেশগুলোর ওপর শুল্ক আরোপের সুযোগ রেখে নতুন আইন করেছে যুক্তরাষ্ট্র। আইনটি নিয়ে ভারতের উদ্বেগ রয়েছে।

Manual1 Ad Code

এর মধ্যেই ভারতের বাণিজ্যমন্ত্রী যুক্তরাষ্ট্র সফর করছেন। দুই দেশের বাণিজ্য বিরোধ মেটাতে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে তিনি আলোচনা করবেন।

গত ফেব্রুয়ারিতে ভারত ও যুক্তরাষ্ট্র দ্বিপক্ষীয় বাণিজ্য বিরোধ নিরসনে একটি অন্তর্বর্তী কাঠামো নিয়ে সমঝোতায় পৌঁছানোর কথা জানিয়েছিল। এর আগে ভারতীয় পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করায় দুই দেশের বাণিজ্য সম্পর্কে উত্তেজনা তৈরি হয়।

Manual5 Ad Code

২০২৫ সালে ভারত ও যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ ছিল প্রায় ১৪৯ দশমিক ৪ বিলিয়ন ডলার।

সূত্র: আনাদোলু এজেন্সি