আজ সোমবার, ৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

আগাম নির্বাচনের ঘোষণা স্পেনের প্রধানমন্ত্রীর

editor
প্রকাশিত অক্টোবর ৫, ২০২৬, ০৬:০৮ অপরাহ্ণ
আগাম নির্বাচনের ঘোষণা স্পেনের প্রধানমন্ত্রীর

Manual5 Ad Code

অনলাইন ডেস্ক

Manual5 Ad Code

আবাসন সংকট নিয়ে দেশজুড়ে জোরালো গণবিক্ষোভের মুখে আগাম সাধারণ নির্বাচনের ঘোষণা দিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ।

Manual5 Ad Code

সোমবার (৫ অক্টোবর) মাদ্রিদের মনক্লোয়া প্রাসাদ থেকে জাতির উদ্দেশ্যে দেওয়া এক টেলিভিশন ভাষণে তিনি আসন্ন ২৯ নভেম্বর এই আগাম নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা জানান।

টেলিভিশন ভাষণে সানচেজ বলেন, ‘স্পেনের সাধারণ মানুষের এখন সময় এসেছে সিদ্ধান্ত নেওয়ার যে তারা নিজেদের জন্য এবং দেশের জন্য কেমন ভবিষ্যৎ চান।’

আবাসন সংকট নিরসনে সরকারের আনা দুটি রয়্যাল ডিক্রি আইন পার্লামেন্টে অনুমোদন পেতে ব্যর্থ হওয়ার ৭২ ঘণ্টার কম সময়ের মধ্যে এই ঘোষণা দেওয়া হলো। প্রধানমন্ত্রী অকপটে স্বীকার করেন যে তার সরকার ‘ভুল করেছে এবং প্রতিশ্রুতি অনুযায়ী সব কাজ করতে সক্ষম হয়নি।’

অসমতা হ্রাসে প্রয়োজনীয় সংস্কারগুলো অব্যাহত রাখতে জনসমর্থন নবায়ন ও সম্প্রসারণের প্রয়োজন বলে সানচেজ মন্তব্য করেন। আবাসন সংকট সমাধানের দাবিতে মাদ্রিদের কেন্দ্রস্থল পুয়ের্তা দেল সোলে কয়েকদিন ধরে শত শত মানুষ অবস্থান ধর্মঘট পালন করছে, যা গত এক সপ্তাহে স্পেনের অন্যান্য শহরেও ছড়িয়ে পড়েছে।

Manual6 Ad Code

সূত্র: সিএনএন

 

Manual5 Ad Code